Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে লড়াই করা প্রাক্তন ভারতীয় সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা: বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না বাংলাদেশের(Bangladesh) হয়ে মুক্তি যুদ্ধে অংশ গ্রহন করা প্রাক্তন ভারতীয় সৈনিক।বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না বাংলা দেশের হয়ে মুক্তি যুদ্ধে অংশ গ্রহন করা প্রাক্তন ভারতীয় সৈনিক(Retaired Indian Army)।বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুঁসছেন তিনি।প্রশ্ন তুলেছেন,মহাম্মদ ইউনুস কি করছেন ? প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যা লঘুদের শোচনীয় অবস্থা নিয়েও।

পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মন্ডলের (৭২)।বংশ পরম্পরায় খ্রিস্টান।তিনি ২২ বছর বয়সে ভারতীয় সৈনিক হিসাবে যোগদান করেন।১৯৭১সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর(Prime Minister Indria Gandhi) নির্দেশে বাংলা দেশের মুক্তি যুদ্ধে ভারতীয় সৈনিক হিসাবে মিশন ক্যাকটাস লিলিতে অংশ গ্রহন করেন।যে যুদ্ধ চলেছিল ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত।

বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে ফুঁসছেন তিনি।ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে তা কিছুতেই মেনে নিতে পারছেন না।চোখে জল।ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন,যে ওই দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করে। সেই দেশ ভারতের সাহায্যের কথা ভুলে গেল।কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা।

অন্যদিকে,আগরতলার একটি বেসরকারি হাসপাতালের পর ত্রিপুরার হোটেল ব্যবসায়ীরা ও বাংলাদেশীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।কোন ও বাংলাদেশীকেই আর ত্রিপুরার কোন ও হোটেলেই থাকতে দেওয়া যাবে না। এক বিবৃতিতে এমনই সিদ্ধান্ত নিল অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশন।তাদের তরফ থেকে জানানো হয়েছে, সব ধর্মের প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননা, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে। তার পাশাপাশি ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে তার উপর আমনাবিক নির্যাতন চালানো হচ্ছে। তাই, সাময়িকভাবে ত্রিপুরায় আগত বাংলাদেশীরা কোন ধরনের হোটেল পরিষেবা পাবেনা। মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

বাংলাদেশের চট্টগ্রাম আদালতে এদিন তাঁর জামিন মামলার শুনানির কথা ছিল। কিন্তু, তা পিছিয়ে গিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে মামলা লড়ার জন্য মঙ্গলবার রাজি ছিলেন না কোনও আইনজীবী। সংবাদমাধ্যমের একাংশের দাবি, চট্টগ্রামের ওই আদালতের বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, চিন্ময় ব্রহ্মচারীর হয়ে আদালতে দাঁড়াবেন না কোনও আইনজীবী। এই পরিস্থিতিতে আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত।এদিকে, বাংলাদেশের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বৃদ্ধি করল বাংলাদেশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00