Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালিয়াচকের কাপড় ব্যবসায়ীর সপরিবারে মৃত্যুবরণের আবেদন প্রশাসনের কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: ১৪ দিন ধরে ঘরছাড়া। বন্ধ ছেলে মেয়েদের পড়াশোনা ও স্কুল। প্রাণনাশের ভয়ে পরিবার নিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। এই পরিস্থিতিতে এবারে জেলা প্রশাসন এবং পুলিশের কাছে স্বেচ্ছায় স্বপরিবারে মৃত্যু বরণের অনুমতি চাইলেন মালদহের কালিয়াচকের(Kalyachak) কাপড় ব্যবসায়ী। মালদার কালিয়াচকের জালাল পুরের বাসিন্দা ওই কাপড় ব্যবসায়ী প্রশাসন এবং পুলিশের কাছে প্রার্থনা করে জানিয়েছে, বারবার হুমকি ও নির্যাতনের ফলে আমি এবং আমার পরিবার গভীর আতঙ্কে দিন কাটাচ্ছি। মানসিকভাবে ভেঙে পড়েছি আমরা। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না। তাই আমরা বাধ্য হয়ে স্বেচ্ছায় স্বপরিবারে মৃত্যুবরনের অনুমতি প্রার্থনা করছি। মালদহের কালিয়াচকের জালালপুর(Jalalpur) এলাকার বাসিন্দা ওই কাপড় ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস(Rahim Biswas)। তার অভিযোগ গত ১৪ দিন আগে তাকে রাস্তা দিয়ে মারতে মারতে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয়।

কারণ দুষ্কৃতীদের তোলা দেওয়া হয়নি বলে। এই ঘটনায় মূল অভিযুক্ত জহুরুল খান সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ কালিয়াচক থানায়(Kaliyachak P.S.) করা হলেও পুলিশ মাত্র দুজনকে গ্রেফতার করেছে। বাকিরা এখনো পলাতক। এই সমস্ত দুষ্কৃতীরা প্রতিনিয়ত তাকে এবং তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে ১৪ দিন ধরে এক ছেলে এবং দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘরছাড়া এই ব্যবসায়ী। তাই প্রশাসন এবং পুলিশের কাছে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি।বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলী অভিযোগ করে বলেন, অবশেষে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানাল ওই কাপড় ব্যবসায়ী(Cloth Merchant)। একজন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না পুলিশ। এই সরকারের মুখ্যমন্ত্রীর আমার মনে হয় আর এক সেকেন্ডও থাকার দরকার নেই অবিলম্বে এই ঘটনাকে দেখে পদত্যাগ করা উচিত।অন্যদিকে, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু জানান, পুলিশ তো ব্যবস্থা নিয়েছে। কয়েকজনকে গ্রেফতার করেছে। বিষয়টি কেউ রাজনৈতিকভাবে খেলার চেষ্টা করছে। আমরা মনে করি রাজনৈতিক এই খেলা বন্ধ হোক। আরো কোন দুষ্কৃতি অভিযুক্ত থাকলে পুলিশ গ্রেফতার করুক তাদের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00