Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাঁকসাতে মোবাইল চুরি করতে গিয়ে গণ ধোলাইয়ের শিকার এক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক যুবক।ধৃত যুবককে গণ ধোলাইয়ের পর কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কাঁকসা হাটে। স্থানীয়রা জানিয়েছেন মাঝে মাঝেই কাঁকসা(Kaksa) হাটে হাট করতে আসা মানুষের মোবাইল ও টাকা চুরি যায়। আজ সকালে ধৃত যুবক এক মহিলার মোবাইল চুরি করে পালানোর সময় ব্যবসায়ীরা হাতে নাতে ধরে ফেলে।

এর পর উত্তেজিত জনতা তাকে গণ ধোলাই দিতে শুরু করলে স্থানীয় যুবকরা তাকে উদ্ধার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয়।
কাঁকসা থানার পুলিশ ধৃত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
সপ্তাহে দুই দিন কাঁকসা হাটে পুলিশের নজরদারির দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

অন্যদিকে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসায়।
মৃত যুবকের নাম শ্যামল বাউড়ি। ২৩বছর বয়সী শ্যামল বাউড়ি বাঁকুড়ার রামনগর এলাকার বাসিন্দা। পানাগড় (Panagar)বাইপাস সংলগ্ন এলাকায় একটি হোটেলের কর্মী ছিলেন মৃত যুবক। বুধবার সন্ধ্যা নাগাদ তিনি হোটেলে কাজে যোগ দেন। এর পরই তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হোটেলের কর্মীরা। দ্রুত পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশকে। কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার মৃতদেহ দুর্গাপুর (Durgapur)মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00