Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেল কোয়ার্টার থেকে উচ্ছেদের নোটিশ, দাবি উঠছে পুনর্বাসনের

রেলের দাবি, রেলের জায়গা জবরদখল করে বসবাস শুরু করেছে মানুষ। রেল নিজেদের জায়গা ফিরে পেতে চায়। তাই উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল (RAIL) কোয়ার্টার এলাকায় বসাবাসকারীদের নোটিশ পাঠানো হল রেলের তরফে। সেই নোটিশে বলা হয়েছে উচ্ছেদের কথা। এদিকে, নোটিশ পেয়ে মাথায় হাত পড়েছে বাসিন্দাদের। আবেদন জানিয়ে তাঁদের প্রশ্ন, তাঁরা যাবেন কোথায়? ঘটনা কাঁকিনাড়ার।

কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন রেলের কোয়ার্টারে বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে রেলের তরফে। এই নোটিশে রীতিমত বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। পুনর্বাসন ছাড়া কোনও উচ্ছেদ করা যাবে না, দাবি উঠছে এমনটাই। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেল কোয়ার্টারের বাসিন্দাদের মধ্যে অনিশ্চয়তা দেখা গিয়েছে ‘আশ্রয়’ নিয়ে। তাঁরা বলেন, ‘এই অবস্থায় আমাদের বাঁচাতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’। 

রেলের দাবি, রেলের এই জায়গা জবরদখল করে বসবাস শুরু করেছে মানুষ। দিন দিন জায়গা ‘দখল’ বাড়ছে। রেল নিজেদের জায়গা ফিরে পেতে চায়। তাই উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে। অন্যদিকে বাসিন্দাদের দাবি, পুনর্বাসন না পেলে জায়গা ছাড়া হবে না। এভাবে একটা নোটিশ ধরিয়ে হঠাৎ করে তুলে দেওয়া যায় না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00