Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৫ কেজি কমেছে জ্যোতিপ্রিয় ওজন, ফের অসুস্থতা নিয়ে সরব আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালু। তবে তিনি জেলে অসুস্থ হয়ে পড়ছেন বলে বুধবার আদালতে জানাল বালুর আইনজীবী। এদিন বালু শারীরিক অসুস্থতার জন্য  ভার্চুয়ালি ভাবে হাজিরা দেন।

বুধবার আইনজীবী আদালতে বলেন, ‘জেলে অসুস্থ হয়ে পড়ছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।  বর্তমানে জেলে থেকে জ্যোতিপ্রিয় ওজন প্রায় ২৫ কেজি কমে গিয়েছে। এখন তার ওজন হয়েছে ৩৭ কেজি। জেলের মধ্যে মাথা ফেটে রক্তপাত হচ্ছে বালুর। এদিন রক্তপাত হয়েছে। সেই জন্য তিনি আদালতে এসে হাজিরা দিতে পারেননি। তাই তাঁকে জামিন দিতে হবে।‘ এই শুনে এদিন আইনজীবী বলেন, ‘এটা ভয় পাওয়ার মত নয়। বর্তমানে পটাশিয়াম, সোডিয়াম ঠিক আছে বালুর।‘

তবে এদিন বালুর  শারীরিক অসুস্থতা নিয়ে ইডির আইনজীবী বলেন,’ তিনি যখন এত অসুস্থ। তাহলে এসএসকেএম হাসপাতাল মন্ত্রীকে ছেড়ে দিল কেন ? একবার গেলে টানা ১৫ দিন তিনি হাসপাতালে  থাকেন। আদালত থেকে শারীরিক অসুস্থতার রিপোর্ট চাওয়া হলে তিনি আবার বেরিয়ে যান।‘

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি বারবার শারীরিক অসুস্থ দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি বালু এই অসুস্থতা জন্য আদালতে জামিনের আবেদন করেছেন। তবে বারবার আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেয়। আগামী ৫ ই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ফের শুনানি হবে রেশন দুর্নীতি মামলার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00