Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি মরে যাব’, ইডির হেফাজতে মৃত্যুর আশঙ্কা জ্যোতিপ্রিয়র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইডি হেফাজতে রয়েছেন বর্তমান বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন ফের তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও থেকে বেরনোর পথে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন,’তিনি অত্যন্ত অসুস্থ। শরীর একদম ভালো নেই। আমি মরে যাব। আর বাঁচব না।‘

এদিন  মন্ত্রী একা ভালো করে হাঁটতে পারছেন না। ইডির তরফে দুজন তাঁকে ধরে নিয়ে গাড়িতে তোলে। প্রশ্ন উঠছে, ইডি হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিককে তবে মৃত্যুভয় তাড়া করছে? প্রসঙ্গত শুক্রবারও স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে যাওয়ার সময়ও শরীর ভালো না থাকার কথা জানিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। শুধু তাই নয়, বালুর শারীরিক অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিম।

এছাড়াও  মন্ত্রীর গ্রেফতারির সময়েও তাঁর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন আইনজীবী। এমনকী কোর্টে তোলা হয়ে ইডি হেফাজতের রায় শুনে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন। এই ঘটনার পর থেকেই কমান্ড হাসপাতালে চলছে নিয়মিত চিকিৎসা। উল্লেখ্য গ্রেফতারির পর থেকেই মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’ তিনি নির্দোষ। সাংবাদিকদের সামনে আমি মুক্ত। ইডি-ও বুঝতে পেরেছে আমি মুক্ত। ১৩ তারিখ সব পরিষ্কার হয়ে যাবে।‘ আদৌ কি ১৩ তারিখ ছাড়া পাবে বালু? তা নিয়ে উঠছে প্রশ্ন।  তবে বিরোধীদের দাবি, ইডি হেফাজত থেকে ছাড়া পেতে নাকি নাটক করছেন রাজ্যের মন্ত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00