Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জুট মিল খোলার দাবিতে অবরোধ! শিয়ালদহ মেন লাইনে বিপর্যস্ত ট্রেন পরিষেবা

সাধারণতন্ত্রের ছুটিকে কাজে লাগিয়ে জুট মিল বন্ধ করে দেওয়ায় উত্তপ্ত কাঁকিনাড়া। বৃহস্পতিবার সকালেই কাঁকিনাড়াতে রেল লাইন অবরোধ করেন ওই জুটমিলের শ্রমিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণতন্ত্রের ছুটিকে কাজে লাগিয়ে জুট মিল বন্ধ করে দেওয়ায় উত্তপ্ত কাঁকিনাড়া। বৃহস্পতিবার সকালেই কাঁকিনাড়াতে রেল লাইন অবরোধ করেন ওই জুটমিলের শ্রমিকরা। স্থানীয় রিলায়্যান্স জুট মিল খোলার দাবিতে বিক্ষোভে দেখিয়ে রেল অবরোধ করেন মিল শ্রমিকরা। বিক্ষোভের কারণে স্টেশনেই আটকে রয়েছে নৈহাটি লোকাল। শিয়ালদহ মেন শাখায় আটকে বহু ট্রেন। শিয়ালদহ-রানাঘাট লাইনে দীর্ঘক্ষণ বন্ধ ছিল রেল পরিষেবা। শ্রমিকদের দাবি, বুধবার জাতীয় ছুটি ছিল। বৃহস্পতিবার কাজে যেতেই দেখেন জুটমিলের গেটে তালা দেওয়া, বন্ধ কারখানা। এই দেখেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তারপরেই প্রতিবাদ জানিয়ে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।

বিক্ষোভকারী শ্রমিক দাবি, বহু দিন ধরে তাঁদের সপ্তাহে তিনদিন করে কারখাানায় যেতে বলা হয়েছিল। কারখানা বন্ধ করায় তাঁদের পরিবার-সহ বিপদে পড়তে হবে বলেও জানিয়েছেন শ্রমিকরা। এদিকে শিয়ালদহ মেন শাখায় ট্রেন বন্ধ থাকায় ভোগান্তি নিত্যযাত্রীদের। যদিও ঘণ্টা তিনেকের অবরোধের পর ঘটনাস্থলে যায় পুলিশ। শ্রমিকদের বুঝিয়ে আন্দোলন তুলে নেয়। আপাতত ওই শাখায় শুরু হয়েছে ট্রেন চলাচল। মূলত শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের পক্ষ থেকে মিলে পাট না থাকার অজুহাত দেখিয়ে কারখাানা বন্ধ করা হয়েছে। কিন্তু মিল কর্তৃপক্ষ মজুত থাকা পাট কারখানার বাইরে বিক্রি করছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00