Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তেমন বৃষ্টি কই! পড়ে পড়ে শুকোচ্ছে পাট, আশঙ্কায় পাট চাষিরা

চাষিদের চিন্তা তেমন বৃষ্টি না হলে, জমি থেকে পাট তুলবে কী করে? শুধু তাই নয়, চিন্তা কী করেই বা রোপণ করা হবে আমন ধান?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষায় তেমন বৃষ্টি কই! যা হচ্ছে খামখেয়ালি। অতি অল্প। এমনিতেই দেরিতে দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। জুনেও বৃষ্টি হয়েছে অতি অল্প। ভ্যাপসা গরম ছিল বেশি। জুলাইয়ের প্রথম ১০ দিনে বৃষ্টি (RAIN) খামখেয়ালি। দেখা গিয়েছে চড়া রোদও। যে টুকু বৃষ্টি হয়েছে তা চাষের জন্য যথেষ্ট নয়। আশঙ্কায় পাট (JUTE) চাষিরা। যদি ভাল বৃষ্টি হয় তো বাঁচোয়া। নইলে ক্ষতি হয়ে যাবে অনেক।

চাষিদের চিন্তা তেমন বৃষ্টি না হলে, জমি থেকে পাট তুলবে কী করে? শুধু তাই নয়, চিন্তা কী করেই বা রোপণ করা হবে আমন ধান? পশ্চিম মেদিনীপুর জেলার ঘটাল মহকুমার লক্ষণপুর, দেওয়ানচক, জয়বাগ ও সংলগ্ন অঞ্চল জুড়ে চাষিদের আশঙ্কা। কারণ পাট কাটার পর তা পচিয়ে তবেই সংগ্রহ করা হয় আঁশ। খাল, বিল বা পুকুরে যেখানে সেখানে পাট পচানো যায় না। ওই সব জলাশয় ব্যবহার করেন অনেকে। আর বাড়িতি জলও জমে নেই তেমন বৃষ্টি হয়নি বলে। এতেই বেড়েছে চিন্তা।

তেমন বৃষ্টি হয়নি বলে আমন ধান রোপণ করা নিয়েও দেখা দিয়েছে আশঙ্কা। কিছু জায়গায় গভীর নলকূপ ব্যবহার করে ধান রোপণ করা হচ্ছে। তবে তা স্থায়ী সমাধান নয়। এতে খরচ হয় অনেক বেশি। এর আগের বছরেও পরপর ৫ বার বন্যা পরিস্থিতির জন্য চাষিদের দুরাবস্থা দেখা দিয়েছিল। আর এই বছর বৃষ্টির অভাব। সারা বছর কী ভাবে চলবে, তা ভেবে তাঁদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। চাষিরা বৃষ্টির অপেক্ষায়। তা না হলে সরকারি সাহায্যের মুখাপেক্ষী তাঁরা। এখন দেখার বৃষ্টি কবে হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00