Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরীক্ষা শেষের আনন্দে গঙ্গায় ঝাঁপ, সলিল সমাধি

তপসিয়ার দুই ছাত্রের জন্য যেন সেই আনন্দই কাল হয়ে উঠল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে। সত্যিই এটা একটা বড়সড় আনন্দের বিষয়ই বটে। কিন্তু তপসিয়ার দুই ছাত্রের জন্য যেন সেই আনন্দই কাল হয়ে উঠল। পরীক্ষা শেষে আনন্দ ধরে রাখতে না পেরে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল ইসরাফেল আলি এবং মহম্মদ বেলেল নামে দুই কিশোর। তবে গঙ্গা থেকে আর ওঠা হয়নি তাঁদের। তলিয়ে যায় এই দুই ছাত্র। পরীক্ষা শেষের আনন্দই অকালে কেড়ে নিল তাদের প্রাণ।

জানা গিয়েছে, পরীক্ষা শেষের পর বিকেলের আনন্দের সঙ্গে চারজন কিশোর এই সঙ্গে কদমতলা ঘাটে স্নান করতে নেমেছিল। তাঁরা সকলেই তপসিয়ার বাসিন্দা। তবে তাঁদের মধ্যে মাত্র দু’জন ঘাটে ফিরে আসতে সক্ষম হয়। তাঁরা অনেক চেষ্টা করেও ইসরাফেল এবং মহম্মদকে বাঁচাতে পারেনি। তলিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে, এদিন দুপুরে শেওড়াফুলির ছাতুগঞ্জের গঙ্গায় ঘটে যায় আরও একটি দুর্ঘটনা। সেখানেও তলিয়ে যায় দুই যুবক। স্নান করতে নেমে এই পরিনতি হয় প্রদীপ সিং এবং রেখসিং নামে ওই দুই যুবকের। জানা গিয়েছে, তারা শ্রীরামপুরের একটি কারখানায় কাজ করতেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00