Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেএমবি-র লিংকম্যান সন্দেহে হাওড়া থেকে গ্রেফতার এক

জেএমবি-র লিংকম্যান হিসাবে কাজ করার অভিযোগে হাওড়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিসের এসটিএফ। ধৃতের নাম মহম্মদ আমিরুদ্দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেএমবি-র লিংকম্যান হিসাবে কাজ করার অভিযোগে হাওড়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিসের এসটিএফ। পুলিশ সুত্রে খবর, ধৃতের নাম মহম্মদ আমিরুদ্দিন। হাওড়া  জেলার বাঁকড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পেশায় শিক্ষক ওই ব্যক্তি হাওড়ার বাঁকড়াতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। আদতে সে পুরুলিয়ার পাড়া এলাকার বাসিন্দা  বলে পুলিশ জানিয়েছে। জেএমবির লিংকম্যান হিসাবে কাজ করার অভিযোগে রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, গোপন সূত্রে আমিরুদ্দিনের কথা জানতে পারে তারা। সেই অনুযায়ী হাওড়ার বাঁকড়া এলাকায় হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। শিক্ষক হিসাবে এলাকায় পরিচিত আমিরুদ্দিনের এই গ্রেফতারিতে বিস্মিত ওই অঞ্চলের মানুষ। পুলিশ সূত্রে খবর, আমিরুদ্দিনের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।  পাশাপাশি উত্তর পূর্ব ভারতে সে নাশকতার ছক কষেছিল বলে জানিয়েছে পুলিশ। আমিরুদ্দিন কতদিন ধরে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, জঙ্গিগোষ্ঠীতে তার ভূমিকা কী, কাকে কাকে আশ্রয় দিয়েছিল–  সে সব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে কলকাতা থেকে তিন জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। জাল পরিচয়পত্র দেখিয়ে কলকাতায় বাড়িভাড়া নিয়েছিল তারা। তারা জেএমবি গোষ্ঠীর সদস্য সন্দেহে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর ওই বছরের শেষের দিকে নভেম্বর মাসে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুভাষগ্রাম থেকে আরও এক ব্যক্তিকে জেএমবি-র সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার করে এনআইএ। তার কাছ থেকেও জাল পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হাওড়ার বাঁকড়াতে হানা দিয়ে এক সন্দেহভাজনকে আটক করলেন গোয়েন্দারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00