Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তর প্রদেশ থেকে জঙ্গলমহলের নিখোঁজ মহিলাকে খুঁজে আনল সাঁকরাইল থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বড়ডাইনমারি গ্রামের এক মহিলা জামশেদপুরের টাটাতে মাছের ব্যবসা করতেন। গত ৬ ডিসেম্বর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না । পথ ভুলে চলে গিয়েছিলেন উত্তরপ্রদেশে(Uttarpradesh)। তার পরে পরিবারের লোকেরা সাঁকরাইল থানায়(Sakrail P.S.) বিষয়টি লিখিতভাবে জানায়। সাঁকরাইল থানার পক্ষ থেকে ওই মহিলার নিখোঁজ  হওয়ার বিবরণ ও ছবি অন্যান্য রাজ্যের প্রশাসনের কাছে পাঠানো হয়। এরপর সাঁকরাইল থানার পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে ওই মহিলা উত্তরপ্রদেশে রয়েছে। এরপর ঝাড়গ্রামের (Jhargram) সাঁকরাইল থানার পুলিশের একটি প্রতিনিধি দল উত্তরপ্রদেশে গিয়ে ওই মহিলাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার তার পরিবারের সদস্যদের হাতে ওই মহিলাকে পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। খুশি পরিবার। এর আগেও জঙ্গলমহলে(Jangalmahal) নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে দিয়েছিল পুলিশ । এবার ভিন রাজ্য থেকে নিখোঁজ হয়ে যাওয়া মহিলাকে খুঁজে এনে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়ে পুলিশের মানবিক মুখ ফের প্রতিষ্ঠিত হলো জঙ্গলমহলে।

জঙ্গলমহল এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর সেখানকারএবার ভিন রাজ্য থেকে নিখোঁজ হয়ে যাওয়া মহিলাকে খুঁজে এনে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়ে পুলিশের মানবিক মুখ ফের প্রতিষ্ঠিত হলো জঙ্গলমহলে। পুলিশ (Police) প্রশাসন। যে কোনো বিপদে সাধারণ মানুষ থানায় এলে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে জঙ্গলমহলবাসীর মন জয় করতে মরিয়া পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00