Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাড়গ্রাম পুলিশ ঘরে ফিরিয়ে দিল এক ভারসাম্যহীন যুবককে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: পঞ্চায়েত ভোটের শেষ হওয়ার পরেই এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঝাড়গ্রাম জেলা জুড়ে গ্রামে গ্রামে চলছে পুলিশের টহলদারি।সেই ডিউটি শেষ করে থানায় ফেরার সময় ঝাড়গ্রামে রেলস্টেশন(Jhargram Rail Station) সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহভাজন অঙ্গভঙ্গিতে দেখতে পায় ঝাড়গ্রাম থানার পুলিশ। সেখান থেকে তাকে ঝাড়গ্রাম থানায় নিয়ে আসে। ঝাড়গাম থানার পুলিশ বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে দেখে ছেলেটি মানসিক ভারসাম্যহীন।

শেষমেষ কোন রকমের তার নাম এবং ঠিকানা সে বলতে পারে। তার কথামতো এই যুবক ঝাড়খণ্ডের(Jharkhand) পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা থানার অন্তর্গত জগন্নাথপুরের বাসিন্দা । বয়স ২৭-এর সুমিত গোপ, গত ১৯ শে জুলাই বাড়ি থেকে বেরিয়ে সে আর বাড়ি ফিরতে পারেনি । ভুল পথ দিয়ে ভুলবশত ঝাড়গ্রামে এসে পৌঁছায় ওই যুবক। তার কথামতো ঝাড়গ্রাম থানার পুলিশ ঘাটশিলা থানায় ফোন করে যোগাযোগ করার চেষ্টা করে পরিবারের সাথে।

সর্বোপরি পরিবারের লোকজনেরা খবর পেয়ে তড়িঘড়ি ঝাড়গ্রাম থানায় ছুটে আসেন এবং ছেলেকে চিহ্নিত করতে পেরে আনন্দে মাতোয়ারা সুমিত গোপের দাদা ও তার বাবা। এই ঘটনায় কোন রকম ভাবে মিসিং ডায়েরি না করে ছেলেকে পরিবারের লোকজনেরা ফিরে পেয়ে ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সুমিত গোপের পরিবার-পরিজনেরা। অবশেষে ছেলেকে নিয়ে ফিরে যান তার বাবা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00