Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাইক্লোন বিপর্যয় মোকাবিলায় মহড়া হল ঝাড়গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সাইক্লোন বিপর্যয় মোকাবিলায় উদ্ধার কাজের মহড়া হল ঝাড়গ্রামে। বিপর্যয় মোকাবিলার সময় কিভাবে কাজ করে সিভিল ডিফেন্স থেকে শুরু করে সেনা বাহিনী, সেই বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হল ঝাড়গ্রাম(Jhargram) ব্লকের মানিকপাড়া (Manickpara)গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক পক্ষ থেকে সাধারণ মানুষকে কিভাবে সতর্কতা করা হয় এবং কিভাবে উদ্ধারকার্য চালানো হয় সেই প্রক্রিয়া হাতে কলমে করে দেখানো পর্ব।

ঝাড়গ্রামের সব ব্লকে ব্লকে নদী তীরবর্তী এলাকায় এই মক বিপর্যয় মোকাবিলা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ বিপর্যয় মোকাবিলাতে যেই যেই দফতরের প্রয়োজন হয় প্রত্যেকটি দপ্তরকে সামনে রেখে গ্রামবাসীদের সামনে এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করা হয়। বিপর্যয় মোকাবিলায় উপস্থিত প্রশাসনের আধিকারিক, আর্মি, এন ডিআরএফ(NDRF), স্বাস্থ্য, ফরেস্ট, পরিবহন পুলিশ, সিভিল ডিফেন্স,  স্বেচ্ছাসেবী সংস্থা ও মিডিয়ার যে ভূমিকা থাকে সেই ভূমিকা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় ।

আগামী দিন জঙ্গলমহলে কোন প্রাকৃতিক বিপর্যয় বা সাইক্লোন হলে কিভাবে গ্রামবাসীদের তার মোকাবেলা করতে হবে এদিন হাতে-কলমে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। জঙ্গলমহলে এই ধরনের প্রশিক্ষণ হওয়ায় খুশি জঙ্গলমহলবাসী।অন্যদিকে রাধারঘাট, গোয়ালজান, নিয়াল্লিসপাড়া সহ মোট পাঁচটি ফেরীঘাটের ডাক হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। সমস্ত তথ্য সহ অগ্রিম ১০ শতাংশ টাকাও জমা করে। তবুও ঘাটের মালিকানা ছাড়তে নারাজ পুরনো কর্তৃপক্ষ। মালিকানা না পাওয়ায় প্রশাসনের দারস্থ হয় নতুন ঘাটে মালিক পক্ষ। অবশেষে আজ বহরমপুরের এস ডি ও প্রভাত চ্যাটার্জি ও বহরমপুর থানার আই সি সহ, বি এল আর ও অধিকারীকেরা ঘাট পরিদর্শন করে নতুন কর্তৃপক্ষের হাতে মালিকানা তুলে দেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00