Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুস্পষ্ট নিম্নচাপ হিসাবেই বাংলায় পা রাখবে জাওয়াদ

রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। সোমবার দুই ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে প্রথমে সুস্পষ্ট নিম্নচাপ এবং তারপরে দুই দফায় অতি গভীর নিম্নচাপ ও শেষে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছিল জাওয়াদ। তাকে ঘিরেই বিগত দুই দিন ধরে কার্যত ত্রাহি মাম ত্রাহি মাম দশা হয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলার কয়েক লক্ষ বাসিন্দাদের মধ্যে। তবে সেই জাওয়াদ এখন কিন্তু ক্রমশই তার অপমৃত্যুর দিকেই এগিয়ে চলেছে। ইতিমধ্যেই সেই জাওয়াদ ঘূর্ণিঝড়ের তকমা হারিয়ে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। রবি বিকালে তার অবস্থান পুরী থেকে ৭০ কিলোমিটার দূরে। তবে সেই স্থলভাগে ঢুকছে না। নীলাচলের খুব কাছে এসেও সে উপকূল ধরে উত্তর-পূর্বে এগোতে শুরু করে দেবে। সোমবার সকালে বা দুপুরে সে হাজির হবে বাংলার উপকূলে। তবে তারও আগে এদিন সন্ধ্যাতেই সে পরিণত হবে গভীর নিম্নচাপ হিসাবে। কাল যখন সে বাংলার বুকে সুন্দরবন এলাকায় পা রাখবে তখন সে নিছকই এক সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তার জেরে বাংলায় ঝড়ের কোনও সম্ভাবনা থাকছে না। তবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝরবে বৃষ্টি। শনিবার থেকে তা শুরুও হয়ে গিয়েছে। রবিবার তা সারাদিন রাত ধরে চলবে।

এদিন আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়েছে, পুরী থেকে ক্রমশই বাংলার দিকে এগোবে জাওয়াদ। তার জেরে ঝড়ের আশঙ্কা না থাকলেও ভারী বৃষ্টির মুখ দেখবে বাংলা। এদিন সন্ধ্যার মধ্যেই সে শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর উপকূলের সমান্তরালে উত্তর ও উত্তর পূর্ব দিক ধরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে সে। রবিবার মধ্যরাতেই সে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সেই হিসাবেই আগামিকাল সে পা রাখবে সুন্দরবনে। এর প্রভাবে এদিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাগর ও সব নদীতে জলস্ফীতির ঘটনা ঘটেছিল। যদিও দুপুরে তা অনেকটাই শান্ত হয়ে যায়। তবে রবিবার সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি ঝরে চলেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের দাবি রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। সোমবার দুই ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এদিন ও আগামিকাল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৫০কিমি বেগে ঝোড়ো হাওয়া দেবে। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করে দেবে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00