Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিবারে ধেয়ে আসছে দুর্যোগ ‘জাওয়াদ’! সতর্কতা জারি দীঘা-কাকদ্বীপে

যতই দিন এগিয়ে আসছে ততই চিন্তা বাড়াচ্ছে 'জাওয়াদ'। এই মুহূর্তে আন্দামান সাগরের পশ্চিম দিকে এসে নিম্নচাপে পরিণত হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: যতই দিন এগিয়ে আসছে ততই চিন্তা বাড়াচ্ছে ‘জাওয়াদ’। এই মুহূর্তে আন্দামান সাগরের পশ্চিম দিকে এসে নিম্নচাপে পরিণত হয়েছে। ৩ তারিখ অর্থাৎ শুক্রবার পশ্চিম ও উত্তর পশ্চিমে এগিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তারপরেই আগামী শনিবার সকালে অর্থাৎ ৪ তারিখ নাগাদ স্থলভাগে ঢুকে তাণ্ডবলীলা চালাবে ‘জাওয়াদ’। দিল্লির মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, শনিবার সকালের দিকেই অন্ধ্র-ওড়িশার সীমানা বরাবর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। তারপরেই ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিমের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। যার ফলে ধাক্কা খাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা।

বারবার ঘূর্ণিঝড়ের ধাক্কায় কার্যত বিপর্যস্ত কাকদ্বীপ, সুন্দরবন ও দীঘা। এবারেও ডিসেম্বর মাসে মাথায় চিন্তা বাড়িয়ে হাজির হচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আর তাই উপকূলবর্তী এলাকায় তৎপর প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে মৎস্য দফতরের পক্ষ থেকে কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ সাগর ও পাথরপ্রতিমার উপকূল এলাকায় মাইক দিয়ে সতর্কতা প্রচার শুরু করা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে আগাম বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বৈঠক চলছে। কলকাতা পুরসভাও প্রস্তুত, ৭৬ টি পাম্প তৈরি রাখা হয়েছে। সারারাত খোলা থাকবে হেল্পলাইন নম্বর।

শুক্রবার সন্ধ্যায় সুন্দরবন এলাকায় পৌঁছে যাবে বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। কাকদ্বীপে হাজির থাকবে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ দল। শুক্রবার থেকেই বেশ কয়েকটি জেলা, মূলত বাংলার উপকূলের এলাকায় দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় হালকা বৃষ্টি হতে পারে। এরই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। সতর্কতা জারি হয়েছে দীঘাতেও। পুলিশের তরফে শুক্র থেকে রবিবার সমুদ্রে নামতে পর্যটকদের নিষেধ করা হয়েছে। মন্দারমনিতেও জারি সতর্কতা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00