Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গলমহলে বাড়ি বাড়ি ঘুরে শান্তি বজায় রাখার প্রচার শুরু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি ঝাড়গ্রাম: জঙ্গলমহলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় এলাকায় পুলিশি টহলদারী শুরু। ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার (Beliabara P.S.) উদ্যোগে এলাকায় শুরু হয়েছে রুট মার্চ। সামনেই ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। আর ঠিক তার আগেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার রুটমার্চ করলো পুলিশ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর (Gopiballavpur) ২ নম্বর ব্লকের নতুনডিহি এলাকা সহ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার একাধিক এলাকায় পুলিশি টহল।

বেলিয়াবেড়া থানার পুলিশ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ আধিকারিকরা এবং সাথে পুলিশ কর্মীরা বিভিন্ন এলাকা ঘুরে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় কোন ধরনের সমস্যা থাকলে ওই সব এলাকার বাসিন্দাদের থানায় জানাতে বলেন। বহিরাগতরা (Outsider) এলাকায় ঢুকে কোন বৈঠক যাতে না করে সেদিকে যেরকম গ্রামের মানুষদের নজর রাখার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় ,তেমনি কারা গোলমাল করছে ,কারা এলাকায় শান্তি বিঘ্নিত করার পরিকল্পনা করেছে তা আগাম জানতে পারলে তা থানায় জানালে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেবে।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে শান্ত জঙ্গলমহল (Jangalmahal) যাতে কোন কারনে প্রশান্ত হয়ে না উঠে তার জন্য পুলিশ প্রশাসনের এই আগাম পদক্ষেপ। নিরপরাধ ও নিরীহ জঙ্গলবাসীদের নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসন যে প্রস্তুত ,তার জন্যই বাড়ি বাড়ি ঘুরে এই প্রচার অভিযান শুরু করেছে পুলিশ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিনা রক্তপাতে ও নির্বিঘ্নে গোটা ভোট প্রক্রিয়াকে সম্পন্ন করা এখন বড় চ্যালেঞ্জ এ রাজ্যের পুলিশের কাছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00