Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গলমহলে বেলিয়াবেড়া থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলে পুলিশের পক্ষ থেকে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। ফের ঝাড়গ্রাম জেলা পুলিশের মানবিক মুখ উঠে এলো। এবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা। সোমবার বেলিয়াবেড়া থানার (Beliabera P.S.)উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নম্বর ব্লকের খাড়বান্দি হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত হয় এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এই চক্ষু পরীক্ষার শিবির ক্যাম্পে খাড়বান্দী অঞ্চল এলাকার কয়েকশো সাধারন মানুষ চক্ষু পরীক্ষা করান ।

বাইরে থেকে চিকিৎসকরা এসে এলাকার সাধারণ মানুষদের চোখের পরীক্ষা করেন এবং প্রয়োজনীয়দের চশমা এবং ওষুধও দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানা যায়, চোখের পরীক্ষা করার পর প্রয়োজনীয়দের চোখের ছানি অপারেশন করতে বাইরেও নিয়ে যাওয়া হবে। পুলিশের এই বিনামূল্যে চক্ষুদান শিবিরে অংশগ্রহণ করেন এলাকার মানুষ ও কচিকাচারা এবং এলাকার মানুষ বেলিয়াবেড়া থানার পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। এদিনের এই চক্ষু পরীক্ষা শিবির ক্যাম্পে উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালধী, গোপীবল্লভপুরের সি আই(CI) মুকুল মিয়া, এছাড়াও ডিএসপি হেডকোয়ার্টার প্রবীর মুখোপাধ্যায় সহ অন্যান্য এলাকার বিশিষ্ট মানুষজন। শুধু চক্ষু পরীক্ষা শিবির নয়, সেফ ড্রাইভ সেভ লাইফ থেকে শুরু করে সহায়ক কর্মসূচিও করে থাকে বেলিয়াবেড়া থানা। জঙ্গলমহলে সেখানকার মেধাবী ছাত্র-ছাত্রীদের সরকারি পরীক্ষার সুযোগ দিতে লক্ষ্যভেদ কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

ইতিমধ্যে জঙ্গলমহলে(Jangalmahal) পুষ্টিকর খাবার বিতরণের পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় পড়াশোনার সরঞ্জাম। খেলোয়াড় তৈরি করতে বিলি করা হয় খেলার সরঞ্জাম। শীতকালে জঙ্গলমহলে গরিব মানুষগুলিকে দেওয়া হয় কম্বল সহ নানা ধরনের শীতবস্ত্র। উদ্দেশ্য একটাই, জঙ্গলমহলে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু হয়ে ওঠা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00