Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গলমহলে হাতি হামলায় মৃত্যুর প্রতিবাদে জেলা শাসকের কাছে ডেপুটেশন

Share:

নিজস্ব প্রতিনিধি ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির হামলায় প্রান হানির ঘটনা ঘটছে। ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে হাতির দল। যার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। তাই বৃহস্পতিবার জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে আট দফা দাবি দাওয়া নিয়ে ঝাড়্গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নিকট ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধিমূলক ওই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার নেতা অশোক মাহাতো সহ সংগঠনের নেতৃত্বরা ।

ডেপুটেশন দেওয়ার পর জঙ্গলমহল(Jangalmahal) স্বরাজ মোর্চার নেতা অশোক মাহাতো বলেন, জঙ্গলমহল জুড়ে হাতির হামলায় প্রায় প্রতিনিয়ত প্রান হানির ঘটনা যেমন ঘটছে, তেমনি প্রতিদিন ঘর বাড়ি ও ফসলের ক্ষতি করছে হাতির দল ।তাই হাতি ও মানব রক্ষার দাবিতে এবং হাতির হামলায় মৃতদের পরিবার বর্গকে চাকরি দেওয়ার দাবিতে, হাতির দল যাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে বর্তমান বাজার দর অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এবং হাতিকে রক্ষা করার দাবি সহ আট দফা দাবি দাওয়া মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে।জেলাশাসক তাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেছেন এবং তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবেন বলে জানান।

সেই সঙ্গে ডেপুটেশনের কপি তিনি মুখ্যমন্ত্রীর(CM) দপ্তরে পাঠিয়ে দিয়েছেন। সেইসঙ্গে তিনি বলেন যদি প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী দিনে ঝাড়গ্রাম জেলার প্রতিটি বন দফতরের(Forest Department) কার্যালয় ঘেরাও করে হুড়কাজাম কর্মসূচির আয়োজন করা হবে। তার জন্য দায়ী থাকবে প্রশাসন। কারণ হাতিকে রক্ষা করার দায়িত্ব প্রশাসনের এবং মানুষকে রক্ষা করার দায়িত্ব প্রশাসনের। তাই প্রশাসন চুপ করে বসে থাকলে আমরা জঙ্গলমহল জুড়ে আন্দোলনে নামতে বাধ্য হব।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00