Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জামুরিয়াতে মোটরসাইকেলে ১০ কেজি গাঁজা সমেত ধৃত দুই পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,জামুরিয়া: জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বেনালি মোড় এর কাছে একটি মোটর বাইকে করে পাচারের আগেই প্রায় সাড়ে ১০ কিলো গাঁজা(Ganja) পাচারের সময় পাচারকারীদের ধরে ফেলল হাতেনাতে।এদিন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে ধরে ফেলে ২ অভিযুক্ত কে। এই ঘটনায় জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। কোথা থেকে কিভাবে তারা এই গাঁজা নিয়ে এসে পাচারের উদ্দেশ্য জড়ো করেছিল, তার খোঁজেও চলছে জিজ্ঞাসাবাদ।

জানা গেছে, ঝাড়খণ্ডের(Jharkhand) মগমা এলাকার নিরশা থানা অঞ্চলের উত্তম বাউরী নামের এই ব্যক্তি জামুড়িয়া(Jamuria) কুয়ো মোড় এলাকার বাসিন্দা সুনীল সিংকে, বাইকে করে এই গাঁজা সরবরাহের জন্য বেনালি মোড় এলাকায় আসছিল। পুলিশ গোপন সূত্রে এই খবর সংগ্রহ করে সাদা পোশাকে এই বিষয়ে নজর রাখতেই মিললো বড় সফলতা। এদিন রানীগঞ্জ সার্কেলের সার্কেল ইন্সপেক্টর সুশান্ত কুমার চট্টোপাধ্যায়, শ্রীপুর ফাঁড়ির আইসি শেখ রিয়াজউদ্দিন, শ্রীপুর ফাঁড়ির সেকেন্ড অফিসার দয়াময় মুখার্জি, ও সাব ইন্সপেক্টর অভিজিৎ সিংহ রায় একযোগে এই গাঁজা পাচার কারিকে অতর্কিতে ঘিরে ধরলে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা।

তাদের সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে থেকে প্রায় সাড়ে ১০ কিলো গাঁজা, নগদ ৫০০০০ টাকা, দুটি মোবাইল ও সঙ্গে থাকা মোটরবাইক(Motorcycle) আটক করে পুলিশ। এদিন কোথা থেকে কিভাবে তারা এই বিশাল পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00