Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুয়ো করোনা রিপোর্টের চক্র ফুলবাড়িতে! গ্রেফতার ১

করোনাকে হাতিয়ার করে নানারকমের ব্যবসা বিগত একবছরে গজিয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনাকে হাতিয়ার করে নানারকমের ব্যবসা বিগত একবছরে গজিয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে দ্বিগুণ পয়সা খরচ করে বিদেশে যাওয়ার জন্য করোনার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেওয়ার জাল চক্র কাজ করছেই। তেমনই ফের এক চক্রের সন্ধান পেল পুলিশ। ভুয়ো কোভিড রিপোর্টের এক পাণ্ডাকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ির থানার পুলিশ।

ভুয়ো কোভিড রিপোর্ট বানিয়ে বাংলাদেশে যাওয়ার অনুমতি হাসিল করিয়ে দিত ফুলবাড়ির এক ঔষধের দোকানদার। শিলিগুড়ির বেসরকারী একটি প্যাথোলজির অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে সেই ব্যবসায়ী। জানা গিয়েছে, মোটা অঙ্কের বিনিময়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্যাথোলজির নামে কোভিড সার্টিফিকেট জাল করে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ছাড়পত্র তৈরি করিয়ে দিত ফুলবাড়ির ওষুধের দোকানদার দীপঙ্কর সরকার।

শিলিগুড়ির মিলনপল্লির প্যাথোলজি ল্যাব বিষয়টি জানতে পেরে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল ফুলবাড়ি পূর্ব ধনতলা থেকে গ্রেফতার করা হয় সেই ঔষধ ব্যাবসায়ী দীপঙ্কর সরকারকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00