Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাইলেন চেয়ারপার্সন, বাকরুদ্ধ হয়ে শুনলেন জলপাইগুড়ি পৌরসভার মানুষ

মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি পৌরসভার এক নং ওয়ার্ডে ছিলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক ব্যক্তির সুরেলা সুর শুনে অবাক জনতা। একজন রাজনীতির মানুষ যার গলা থেকে চাঁচাছোলা বক্তব্যের জায়গায় বেড়িয়ে এল সুমধুর রবীন্দ্রসঙ্গীত। গাইলেন চেয়ারপার্সন। বাকরুদ্ধ হয়ে শুনলেন পুরবাসী।

বিজয়া সম্মেলনের মঞ্চে রবীন্দ্র সঙ্গীত গেয়ে সকলের নজর কাড়লেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। একজন রাজনৈতিক ব্যাক্তিত্বকে একজন গায়িকার ভূমিকায় দেখে অবাক হলেন পুরবাসীরা। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জলপাইগুড়ি বিভিন্ন ওয়ার্ডে চলছে বিজয়া সম্মেলনী।

মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি পৌরসভার এক নং ওয়ার্ডে ছিল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় হাজার খানেক মানুষ। সভা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ। এদিন সবাই মিলে উপভোগ করলেন চেয়ারপার্সনের রবীন্দ্র সঙ্গীত।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00