Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালী পুজোয় ভগত সিং কলোনীতে নামবে ভূত-পেত্নীর ঢল

কালী পুজোয় আবার ভূত-পেত্নীর ঢল নামবে ভগত সিং কলোনীতে। পুজো কমিটির বয়স মাত্র চার বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালী পুজোয় আবার ভূত-পেত্নীর ঢল নামবে ভগত সিং কলোনীতে। পুজো কমিটির বয়স মাত্র চার বছর। আর এই অল্প সময়ের মধ্যে ক্লাব সদস্যদের আপ্রান প্রচেষ্টায় অভিনব থিমের কালী পুজো করে জলপাইগুড়ি শহরের অন্যান্য পুজোকে টেক্কা দিয়ে রীতিমত নজর কেড়েছে জলপাইগুড়ি ভগৎ সিং কলোনীর ভগৎ সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব। গত ৩ বছর ধরে তাদের কালী পুজোর থিম ‘ভয় মহল’ এবারেও সেই একই থিমে কালী পুজো করে নজর কাড়তে প্রস্তুত হচ্ছে এই পুজো কমিটি।

ভয় মহলে গেলে কি দেখা যায়- ভয় মহলে গেলে আপনি এক হাড় হিম করা ভৌতিক পরিবেশের সাক্ষী থাকবেন। এখানকার আলো আঁধারি পরিবেশে ভয়াবহ সব জীবন্ত ভৌতিক মডেল দের দেখতে পাবেন। ক্লাবের পক্ষ থেকে আলো আঁধারি পরিবেশের সঙ্গে বিভিন্ন ভৌতিক আওয়াজ দিয়ে একটি রোমহর্ষক পরিবেশ সৃষ্টি করা হয়। যেখানে আপনি জীবন্ত ভূত, পেত্নী, শ্মশানের চিতা, ফাঁসির মঞ্চ ইত্যাদি ভয়াবহ সব জিনিস স্থান পায়। আর এর সঙ্গে অত্যন্ত ভয়াবহ রুপের কালী প্রতিমা দেখতে পাবেন।

অন্ধকার নামতেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় সেই ‘ভয় মহল’। এ কাজের সবটাই করে থাকেন ক্লাবের সদস্য ও স্থানীয় যুবকরা। বাইরে থেকে কোনও আলোকসজ্জা বা মণ্ডপ শয্যার ব্যবস্থা করা হয় না। কারণ খুবই স্বল্প বাজেটেই উপস্থাপন করা হয় এই থিম। ক্লাবের সহ-সভাপতি সঞ্জয় সরকার বলেন, শহরের পাশাপাশি সংলগ্ন বিভিন্ন এলাকার থেকে মানুষ আমাদের থিম এখানে দেখতে আসেন। তারা যথেষ্টই আনন্দ পান। আমরা এবছর চতুর্থ বারের জন্য এরকম একটি থিম তাদের জন্য তৈরি করছি। গতানুগতিক থিমের বাইরে গিয়ে ক্লাব ও এলাকার যুবকদের হাতে তৈরি এই থিম দর্শনার্থীদের মধ্যে যে যথেষ্ট সাড়া পড়েছে। প্রথমবার খুব ছোট করে করতে করেছিলাম। এবছর একটু বড় করে করার চেষ্টা করা হচ্ছে। সবটাই করা হচ্ছে সরকারি কোভিড প্রটোকল মেনে। এবারও দর্শনার্থীদের যথেষ্ট আনন্দ দেবে বলে জানান তিনি। পাশাপাশি সকলকে এ বছর তাদের থিম দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সঞ্জয়বাবু।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00