Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেশনের চালে পোকা, বিক্ষোভ শুরু মালদার মানিকচকের গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ   রেশনে পোকা যুক্ত চাল দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু মালদার মানিক চক ব্লকের  ধনরাজ গ্রামের গ্রাহকদের।বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি প্রতিনিয়ত পোকাযুক্ত চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ রেশন গ্রাহকদের। শুধু তাই নয়  নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ ওঠে  ডিলারের বিরুদ্ধে। জানা গেছে ধনরাজ গ্রামের রেশন ডিলার ফুল মোহাম্মদ  বৃহস্পতিবার গ্রামবাসীদের জন্য দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রি প্রদান শুরু করতেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এক গ্রাহক বলেন, ‘দিনের পর দিন পোকা যুক্ত চাল সকলকে দেওয়া হচ্ছে। এই ধরনের চাল খেলে সবাই অসুস্থ হয়ে পড়বেন। ভিতরে বড় বড় পাথর থাকে, সেগুলো খেলে কি মানুষ বাঁচবে?’ হাতে চাল নিয়ে পোকা দেখিয়ে তাঁরা বলেন, ‘এ সব তো ছাগলেও খাবে না।’ রেশন ডিলার ফুল মহম্মদ দাবি করেন, তাঁর কাছে যে চাল আসে, সেটাই দেওয়া হচ্ছে গ্রাহকদের। এমন পোকা থাকা অস্বাভাবিক নয় বলেই মনে করেন তিনি। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতারা।।

গ্রাহকদের দাবি, প্রতিবারই চাল ও আটার মান এমনই থাকে। প্রসঙ্গত, বর্তমানে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর  গ্রেফতারির পরই  রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে উঠে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00