Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে পোকা! শোরগোল এলাকায়

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের পুষ্টির জন্য যে খিচুড়ি দেওয়া হয়েছে তাতে পোকা রয়েছে। পাশাপাশি খিচুড়ির চালের মধ্যে রয়েছে পোকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড-ডে মিলের (Mid-Day Meal) খিচুড়িতে ফের মিলল পোকা! যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা (Deganga) ব্লকের বসনা বেনাপুর এলাকায়। শুক্রবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান শিশুদের অভিভাবকরা।

স্থানীয়দের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের পুষ্টির জন্য যে খিচুড়ি দেওয়া হয়েছে তাতে পোকা রয়েছে। পাশাপাশি খিচুড়ি রান্নার জন্য যে চাল বযবহার করা হয় সেই চালের মধ্যে কিলবিল করছে পোকা। পড়ে আছে আরশোলা ও টিকটিকির মলও। এমন নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে দেগঙ্গার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিক্ষোভের খবর পৌঁছয় দেগঙ্গা থানায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। শিশুর অভিভাবকদের অভিযোগ, স্কুলে ঠিকমতো পঠনপাঠন হয় না। তার ওপর রান্না করা খিচুড়ি অত্যন্ত নিম্নমানের।

উল্লেখ্য এর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়িতে কখনও মিলেছে সাপ, কখনও মিলেছে কেঁচো। যা নিয়ে রাজ্যে শোরগোল পড়ে গিয়েছিল। গত ১৮ জুন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়িতে মরা সাপের বাচ্চার দেখা মেলে। যখন এই খবর প্রকাশ্যে আসার আগে একাধিক শিশু সেই খিচুড়ি খেয়ে ফেলেছে ততক্ষণে। এর পর তাদের অভিভাবকরা ঘটনার কথা জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন। ভয়ে, আতঙ্কে শারীরিকভাবে অসুস্থ অনুভব করতে শুরু করে শিশুরা। প্রতিদিন সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৭০ থেকে ৭৫ জন শিশু এবং ২৫ জন প্রসূতিকে খিচুড়ি দেওয়া হত। সেই ঘটনার কয়েক সপ্তাহ যেতে না যেতে আবার খিচুড়িতে পোকা মেলার অভিযোগ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00