Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার মাইক বন্ধ নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের, ওয়াকআউট বিজেপির

নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধের ঘটনায় এদিন অর্থাৎ সোমবার বাংলার রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব উত্থাপন করে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গত শনিবার বসেছিল নীতি আয়োগের বৈঠক(Niti Aayog Meeting)। সেখানে বিরোধী শিবিরের তরফে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উপস্থিত ছিলেন। কিন্তু তিনি মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। বাইরে বেড়িয়ে সাংবাদিকদের মমতা জানান যে, তিনি ওই বৈঠক বয়কট করেছেন। কারণ তাঁকে কথা বলার পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। ৫ মিনিট বলার পর তাঁর মাইক বন্ধ(Mike Off Incident) করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সঙ্গে এও জানান, অসমের মুখ্যমন্ত্রী, গোয়া কিংবা ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীকে অনেক ক্ষণ বলার সময় দেওয়া হয়েছিল। তাঁর বেলাতেই ৫ মিনিট পর মাইক বন্ধ করে দেওয়া হয়। প্রতিবাদে আর কখনও নীতি আয়োগের বৈঠকে যাবেন না বলেও জানান মমতা। সেই ঘটনার জেরে এদিন অর্থাৎ সোমবার বাংলার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) নিন্দা প্রস্তাব(Censure Motion) উত্থাপন করে তৃণমূল(TMC)। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব গ্রহণ করলে তা নিয়ে আলোচনা শুরু হয়। আর সেই সময়েই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট(Walkout) করেন বিজেপি(BJP) বিধায়কেরা।

আরও পড়ুন ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জেরে ফিরহাদ হাকিমকে আইনি নোটিস

সোমবার বিধানসভায় নীতি আয়োগের ঘটনা এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে নিন্দা প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়া। যা শুনেই প্রতিবাদ করে ওঠেন বিজেপি বিধায়কেরা। বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, ‘এটি পূর্বপরিকল্পিত মিথ্যাচার। এই প্রস্তাব আমরা মানি না। আসলে পিসি এবং ভাইপো মিলে দিল্লিতে সেটিং করতে গিয়েছিলেন। তা পারেননি বলেই বৈঠকের বাইরে এসে মিথ্যা বলেছেন। ওঁকে ৫ মিনিট বলার সময় দেওয়া হয়েছিল। উনি বলেছেন। এ নিয়ে ভিতরে কিছু বলেননি। বাইরে বেরিয়ে যা বলার বলেছেন।’ এর পরেই বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও বলে ওঠেন, ‘এই প্রস্তাব মানছি না, মানব না।’ বিজেপি বিধায়কদের আচরণে অধ্যক্ষ অসন্তোষ প্রকাশ করেন। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এসব কী হচ্ছে? আপনারা আলোচনা শুনুন।’ কিন্তু অধ্যক্ষের বক্তব্যে গুরুত্ব না দিয়ে ওয়াকআউট করে বিজেপি। বিধানসভার বাইরে বেরিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। তোলেন শাসক বিরোধী স্লোগান।  

আরও পড়ুন ধর্ষণ বিরোধী আইনের অপব্যবহার হচ্ছে, পর্যবেক্ষণ আদালতের

বিধানসভার অধিবেশনের মাঝেই বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী। তিনি অবশ্য অধিবেশন কক্ষে আসেননি। নিজ ঘরে বসে রাজ্য সরকারের উচ্চ আধিকারিকদের নিয়ে তিনি একটি বৈঠক শুরু করেন। এদিকে বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করার পরেও আলোচনা চালিয়ে যান তৃণমূল বিধায়কেরা। ফিরহাদ হাকিম বলেন, ‘বাংলার মানুষ বরাবর মমতাকেই চেয়েছেন। নরেন্দ্র মোদিকে সমর্থন করেনি এই রাজ্য। নীতি আয়োগের বৈঠকে মমতাকে বলতে দেওয়া হবে না, সেটাই স্বাভাবিক। সত্যিটা বিজেপি শুনতে চাইছে না, তাই ওয়াকআউট। ওদের ২০০ কিংবা ৪০০ পারের স্লোগান মুখ থুবড়ে পড়েছে। আসলে কেন্দ্রীয় সরকার চায়, এই দেশ হোক শুধু কর্পোরেট সংস্থাগুলির জন্য। মমতা তার প্রতিবাদ করেছেন। মোদি মন কি বাত-এ শুধু নিজের মনের কথা বলেন। আরও কারও কথা শুনতে চান না। এ ভাবে তিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে কলুষিত করছেন।’

আরও পড়ুন প্রসূতি মৃত্যুতে শীর্ষে কলকাতা, ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘গত ৩ বছরে বিজেপি বেশিরভাগ সময়েই বিধানসভার বাইরে কাটিয়েছে। কোন কথা অধিবেশনে বলতে হবে, কোনটা বলতে হবে না, তা ওরা জানে না।’ মানস ভুঁইয়া বলেন, ‘মুখ্যমন্ত্রী কোনও অসত্য কথা বলেননি। উনি বাংলার মুখ্যমন্ত্রী তাই বাংলার কথা বলেছেন। শিখাদেবী নিজের কথা জানিয়ে এখান থেকে বেরিয়ে গিয়েছেন। কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান কি এখনও মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেছেন? মোদি নিজে কি করেছেন? মাইক বন্ধ করে দেওয়ার রেওয়াজ নীতি আয়োগে আগে ছিল না। মুখ্যমন্ত্রী যা করেছেন, তা মানুষের স্বার্থে। তিনি আগে প্ল্যানিং কমিশনে কথা বলে বাংলার দাবি আদায় করে আনতেন। এখন তা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার স্বৈরাচারী। সারা ভারত এর জন্য ছি ছি করছে।’ 

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

0:00