Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাদবপুরের ছায়া হাবড়ায়, র‍্যাগিং এর শিকার পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছায়া এবার হাবড়ায়। বানিপুর নবোদয় স্কুলের নবম শ্রেণী পড়ুয়াকে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল উচ্চ ক্লাসের পড়ুয়াদের বিরুদ্ধে। প্রাণের ভয়ে গভীর রাতে হোস্টেলের উঁচু পাঁচিল টপকে পালাতে বাধ্য হয় ওই পড়ুয়া।  বৃষ্টির মধ্যে  রাতের অন্ধকারে প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় নৈশ প্রহরীদের নজরে আসে। ওই পড়ুয়াকে পরিবারের হাতে তুলে দেয় হাবরা থানার পুলিশ।  

অভিযোগ, শুক্রবার রাতে নবোদয় স্কুলের নবম শ্রেণীর সাব্বার হোসেন নামে এক পড়ুয়া র‍্যাগিং এর শিকার হয়।  অভিযোগের তীর উঁচু ক্লাসের পড়ুয়াদের কাছে। ওই নবম শ্রেণীর পড়ুয়াকে মারধর করা হয়। পরবর্তীতে জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে সব্বার হোসেনের হাত কেটে দেওয়া হয় বলে অভিযোগ।এক প্রকার প্রাণ বাঁচাতে পালায় ওই যুবক।  

গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এটেছেন স্কুল কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে যেখানে যাদবপুরের ঘটনা আলোড়ন ফেলেছে গোটা রাজ্য জুড়ে সেখানে দাঁড়িয়ে কি করে নবোদয়ের মতো নামকরা স্কুলে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে? হোস্টেল কর্তৃপক্ষ কোথায় ছিল? এত রাতে কি করে একটি ছেলে প্রাণের ভয়ে পাঁচিল টোপকে ১০ কিলোমিটার পথ হেঁটে গেল?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00