Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাতে পড়ার অপেক্ষা, বর্ষার শুরুতেই এল কয়েক টন ইলিশ

ইলিশ ঢুকেছে প্রায় ৬ টি আড়তে। আর এই খবর পাওয়া মাত্র আড়ৎ গুলিতে হাজির পাইকারি মাছ ব্যবসায়ীরা। পরিমাণ প্রায় ৩ টন!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কয়েক টন ইলিশ (HILSA)। অপেক্ষা শুধু পাতে পড়ার। রকমারি পদের লোভে উৎফুল্ল বাঙালি। আপ্লুত মৎস্যজীবীরাও। ভাল লাভের মুখ দেখতে চলেছে আড়ৎদাররা। ট্রলার বোঝাই হয়ে টন টন ইলিশ নেমেছে নামখানা মৎস্য বন্দরে। এরপরে প্রথম ইলিশ ঢুকেছে ডায়মণ্ডহারবারের নগেন্দ্রবাজারে।

গত ১৫ জুন উঠে গিয়েছিল নিয়মমাফিক মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। তারপরেই বিভিন্ন ট্রলার রওনা দিয়েছিল গভীর সমুদ্রে। মৎস্যজীবীদের কাছ থেকে জানা গিয়েছে, গন্তব্যে পৌঁছানোর আগেই তাঁদের জালে ধরা পড়েছে ঝাঁক ঝাঁক ইলিশ।পরিমাণ প্রায় ৩ টন! বৃহস্পতিবার রাতেই মাছ পৌঁছে গিয়েছে নগেন্দ্রবাজারে। তবে বাজারের সব আড়তে রূপোলি শস্য এদিন ঢোকেনি। ইলিশ ঢুকেছে প্রায় ৬ টি আড়তে। আর এই খবর পাওয়া মাত্র আড়ৎ গুলিতে হাজির পাইকারি মাছ ব্যবসায়ীরা। তাঁদের কাছে লাইন পড়েছে খুচরো মাছ ব্যবসায়ীদেরও। তারপর থেকেই দোকানে দোকানে মিলছে ইলিশ। রান্না হয়ে পাতে পড়ার অপেক্ষা মাত্র।

বিভিন্ন আড়ৎ সূত্রে জানা গিয়েছে, ঝাঁক ঝাঁক ইলিশ পাওয়া গেলেও রূপোলি শস্যের সাইজ তেমন বড় নয়। গড়ে পজন প্রায় ৪৫০ গ্রাম। পাইকারি বাজারে মরশুমের শুরুতে ইলিশের দাম ওঠে কেজি প্রতি প্রায় ৬০০ টাকা। প্রথম দিনেই ঝাঁক ঝাঁক ইলিশ মেলায় খুশি মৎস্যজীবী থেকে ভেতো বাঙালি সকলেই।

অন্যদিকে, রূপোলি শস্যের স্বাদ পেতে উন্মুখ হয়ে থাকে বাঙালি। সহজে মেলে না ইলিশ। তবে নবান্নের নয়া উদ্যোগে সেই দিন হতে চলেছে অতীত। বারোমাস পুকুরেই ইলিশ চাষের উদ্যোগ নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই মৎস্য দফতরের সঙ্গে চুক্তি হয়েছে নরওয়েন ইনস্টিটিউট অব ফুড, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার রিসার্চ-এর। ফলে ইলিশের রকমারি পদের জন্য আর হা হুতাশ করতে হবে না। ইতিমধ্যেই মুর্শিদাবাদের ফরাক্কার গঙ্গাপাড়ের কাছে বেশ কিছু পুকুর বাছাই করা হয়েছে। আপাতত প্রতি পুকুরের জন্য বরাদ্দ করা হবে ৫০ লক্ষ টাকা। মৎস্য দফতর সূত্রে খবর, সমুদ্র ও গঙ্গা নদীতে বড় বড় খাঁচাতেও পরীক্ষামূলকভাবে করা হতে পারে চাষ।  জানা গিয়েছে, ইলিশের ‘সেরা স্বাদ’ আনতে পুকুরের মিষ্টি জলে লবণাক্ত জলের কৃত্রিম স্রোত তৈরি করা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00