Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়ায় দোলের আগে প্রচুর পরিমাণে নকল মদ উদ্ধার করল আবগারি দফতর,ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: গোপন সূত্রে খবরের ভিত্তিতে হাওড়ায় একটি হলুদ ট্যাক্সিকে সন্দেহ করে আটক করার পর সেখান থেকে প্রচুর পরিমাণে কার্টুন বাক্স উদ্ধার হয়। খোলার পর সেখান থেকে বিপুল পরিমাণ  বিষ মদ(Fake Wine) উদ্ধার করে আবগারি দফতর(Excise Department)। হাওড়া দাসনগর এক্সাইড সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সাইড ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে একটি অভিযান চালানো হয়। তাদের কাছে খবর ছিল একটি হলুদ ট্যাক্সি(Yellow Taxi) করে বিপুল পরিমাণ বিষাক্ত মদ পাচার করা হচ্ছে।

দোলের আগে এই বিষ মদ পাচার করা হচ্ছিল।তারা খবর পেয়ে ওত পেতে বসে থাকেন। একটি হলুদ ট্যাক্সিকে লক্ষ্য করে তারা চিহ্নিত করেন ও তাকে ঘিরে আটকানো হয় হাওড়া বঙ্কিম সেতুর উপর দিয়ে যখন যাচ্ছিল। সেই ট্যাক্সির ডিকি খুলে দেখা যায় বিপুল পরিমাণ মদ রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের স্টিকার লাগানো। সূত্রে মারফত জানা যাচ্ছে এই মদের বোতলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে ও তার স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠানো হয়েছে টেস্টিং করার জন্য।

হাওড়া রেঞ্জের অফিসার এম এন খান তিনি জানিয়েছেন, তারা বিভিন্ন সময় এই ধরনের অভিযান চালাতে থাকেন ।তাদের মূল লক্ষ্য যাতে বাজারে মানুষের মধ্যে এই ধরনের ফেক মদ না ছড়িয়ে পড়ে। যা খেলে মানুষের শরীরের ক্ষতি হতে পারে। তারা সেই জন্য সব সময় এই ধরনের অভিযান চালান ।বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করেন। এই ঘটনাতে দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে রয়েছেন ট্যাক্সি চালক ও ও অন্য এক ব্যক্তি। যে সেই ট্যাক্সিতে বসে ছিলেন। এদিকে,হাওড়া সাঁকরাইলের মহিয়াড়ি খটির বাজার এলাকার সাহিদূল সেখ ওরফে বাপি নামে এক ঔষধ ব্যবসায়ীর ফ্লাটে ও গোডাউনে হানা দেয় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।সেখান থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে। ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।শনিবার তাকে হাওড়া আদালতে(Howrah Court) পেশ করা হয় এবং আদালতের কাছে ১০ দিনের হাওড়া সিটি পুলিশে গোয়েন্দা বিভাগে হেফাজত নেওয়ার জন্য আবেদন জানায় ।

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00