Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দুয়ারে সরকার’ ক্যাম্পে যাচ্ছেন বলে দুয়ার পেরিয়েই প্রেমিকের সঙ্গে চম্পট গৃহবধূর

গৃহবধূ বলেছিলেন, ‘দুয়ারে সরকার’ (DUARE SARKAR) ক্যাম্পে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (LAKKHIR BHANDAR) প্রকল্পে নাম তুলতে যাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গৃহবধূ বলেছিলেন, ‘দুয়ারে সরকার’ (DUARE SARKAR) ক্যাম্পে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (LAKKHIR BHANDAR) প্রকল্পে নাম তুলতে যাচ্ছেন। তা বলেই বাড়ির দুয়ার থেকে বেরিয়েছিলেন। আর বেরিয়েই প্রেমিকের হাত ধরে ‘দে চম্পট’। তাঁর সন্তান কেঁদে কেঁদে খুঁজে চলেছে মা’কে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা। রবিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানোর পরে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বালুরঘাটের ডাঙা গ্রাম পঞ্চায়েতের মাহিনগরের বাসিন্দা ওই গৃহবধূ। তাঁর বাবার বাড়ি রায়গঞ্জে। স্বামী পেশায় গাড়ির চালক। স্বামীর পরিবারের সদস্যদের দাবি, দোগাছি এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বৌমার। সেই সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেছিলেন স্বামী। তারপরেও না কি ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল গৃহবধূর। উল্লেখ্য, প্রেমের সম্পর্কে জড়িয়েই দীর্ঘ ৮ বছর আগে বিয়ে করেছিলেন তাঁরা। তাঁদের একটি ছোট্ট সন্তানও আছে। ক্ষুদের বয়স মাত্র ৪। সব ছেড়ে ‘পালিয়েছেন’ গৃহবধূ, অভিযোগ এমনটাই। 

স্বামীর অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা তিনি জানতে পেরেছিলেন। বাড়িতে অশান্তি হলে তিনি তাঁর স্ত্রীর একটি মোবাইল ভেঙে দিয়েছিলেন । এরপরেও সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি স্ত্রী। অভিযোগ, স্বামীর ৪ হাজার টাকা নগদ ও বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দিয়েছেন স্ত্রী। স্বামী জানিয়েছেন, থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। স্বামীর পরিবারের সদস্যদের দাবি, বেশ কিছুদিন বৌমা দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেছিলেন গত শনিবার। বাড়ির কাছেই চলছে ‘দুয়ারে সরকার’। বিকেল সাড়ে ৩টে নাগাদ সেখানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে নাম তুলতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন বৌমা। তবে আর ফেরেননি। ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00