Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝড় বৃষ্টিতে বিচ্ছিন্ন বিদ্যুৎ, মোমবাতি জ্বালিয়ে সারারাত কাজ চলল হাসপাতালে

ঝড় বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ পরিষেবা। অগত্যা সারারাত মোমবাতি ও মোবাইলের টর্চ জ্বেলে কাজ করলেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝড় বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ পরিষেবা। অগত্যা শুক্রবার সারারাত মোমবাতি ও মোবাইলের টর্চ জ্বেলে কাজ করলেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। বিদ্যুতের অভাবে হাসপাতালের ভিতরে তৈরি হয়েছে পানীয় জলের সমস্যাও।

নিম্নচাপের ফলে শুক্রবার ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়েছে পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলার জনজীবন। ঝড় বৃষ্টির জেরে ওইদিন বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রোকোনা শহরে। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামীণ হাসপাতালেও। শুক্রবার রাত সাড়ে ন’টার পর থেকেই থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে থাকা ইনভার্টার সাময়িক চললেও তাও কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। যার ফলে অন্ধকারে ডুবে যায় হাসপাতাল। কিন্তু বিদ্যুৎ না থাকলেও তো কাজ থেমে থাকতে পারে না। অগত্যা হাসপাতালের কর্মীরা মোমবাতি ও নিজেদের মোবাইলের টর্চ জ্বেলে সারারাত জরুরি বিভাগে কাজ করলেন। বিদ্যুৎ না থাকায় হাসপাতালে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের রোগী, রোগীর পরিজন, চিকিৎসক ও নার্সরা।

সূত্র মারফত জানা গিয়েছে, চন্দ্রকোনা গ্রামীণ জেনারেটর থাকলেও তা বন্ধ। কারণ যে সংস্থা টেন্ডার নিয়েছে সেই সংস্থা বিল না পেয়ে পরিষেবা আগেই বন্ধ করে দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সাময়িকভাবে হাসপাতালের অপারেশন থিয়েটারে পরিষেবা সচল রাখার জন্য একটি অস্থায়ী জেনারেটর যোগাড় করা হয়। যদিও কিছুক্ষণ পর সেটিও বন্ধ হয়ে যায়। হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর পরিজন দাবি করেন, গতকাল রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা হাসপাতাল চত্বর। ওয়ার্ডে রোগী নিয়ে অন্ধকারে কাটাতে হয়েছে। হাসপাতালের রোগী, রোগীর পরিজন এবং কর্মীরা দ্রুত এই অব্যবস্থার অবসান চাইছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00