Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোলের দিন চলবে স্পেশ্যাল ট্রেন, দেখে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই হোলির মরসুম। সবারই মন করছে, ঘর ছেড়ে দূরে পাড়ি দিতে। এবার সেই উৎসবের মরসুমে স্পেশাল ট্রেন  চালাতে চলেছে পূর্ব রেল। যাত্রীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে । রেল সূত্রে খবর, এই স্পেশ্যাল ট্রেনগুলির তালিকায় রয়েছে-  ডিব্রুগড়-গোরখপুর, নিউ জলপাইগুড়ি-গোরখপুর, নিউ জলপাইগুড়ি-আসানসোল ও কাটিহার-রাঁচি এক্সপ্রেস।

২২ ও ২৯ মার্চ  নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন নং. ০৫৭৬৪ রওনা দেবে। ওই ট্রেনটি ১০ ঘণ্টা ২৫ মিনিটে আসানসোল পৌঁছবে। একইভাবে  ২৩ ও ৩০ মার্চ আসানসোল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস আসানসোল ষ্টেশন থেকে রওনা দেবে শনিবার  নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে। অন্যদিকে  ২২ ও ২৯ মার্চ রাঁচি-কাটিহার এক্সপ্রেস রাঁচি স্টেশন থেকে ছেড়ে কাটিহার পৌঁছবে।

উল্লেখ্য, উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-এর ওয়েবসাইটে দেওয়া আছে। তাই যাত্রা শুরুর আগে সেই সময়সুচি দেখে নেওয়ার কথা পরামর্শ দিয়েছেন। মনে করা হচ্ছে এই স্পেশাল সার্ভিসে ব্যাপক ভিড় হতে পারে। মূলত অসংরক্ষিত বা জেনারেল কামরাতে প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একাধিক সেকশনে অতিরিক্ত রেলওয়ে স্টাফ মোতায়েন করা হচ্ছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00