Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেত্রীকে কুপ্রস্তাব দিয়ে গ্রেফতার দিলীপ ঘনিষ্ঠ বিজেপি নেতা

রাজ্যের একাধিক নির্বাচনে গোহারা হার দেখতে হচ্ছে বিজেপিকে। এর মাঝেই দলেরই নেতাদের একাংশের কুকীর্তি ঢাকতে হিমশিম খাচ্ছে রাজ্য বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের একাধিক নির্বাচনে গোহারা হার দেখতে হচ্ছে বিজেপিকে। এর মাঝেই দলেরই নেতাদের একাংশের কুকীর্তি ঢাকতে হিমশিম খাচ্ছে রাজ্য বিজেপি। এর মাঝেই জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের এক বিজেপি নেতা দলেরই নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে। জানা গিয়েছে, খড়গপুরের মহিলা মোর্চার সভানেত্রী তৃষা চাকলাদারকে ‘কুপ্রস্তাব’ দিয়েছেন উত্তর মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ। সেই মর্মেই গত ২ ডিসেম্বর খড়গপুর টাউন থানায় দীপসোনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃষা চাকলাদার। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার দীপসোনাকে গ্রেফতার করেছে পুলিশ।

মূল ঘটনার সূত্রপাত অন্য জায়গায়। খড়গপুর বিধানসভায় কিছুদিন ধরেই বিধায়ক ও অভিনেতা হিরণ ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের অনুগামীদের মধ্যে অশান্তি চলছে। যার তীব্রতা পৌঁছায় গত ২ ডিসেম্বর, যখন বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের একটি কর্মসূচিকে ঘিরে অশান্তি শুরু হয়। খড়গপুর শহরের সুভাষপল্লি এলাকায় একটি কর্মসূচি সম্পন্ন করে সন্ধ্যার ঠিক মুখে ফিরে যান বিধায়ক হিরণ। আর, তাঁর চলে যাওয়ার ঠিক পরেই, হিরণের অনুগামী হিসাবে পরিচিত মহিলা নেত্রী তৃষা চাকলাদার ও একাধিক বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপি’র উত্তর মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। তৃষা জানান, বিধায়ক হিরণ চলে যাওয়ার পরেই দীপসোনা, দলবল নিয়ে হামলা চালায়। আমাকে কুপ্রস্তাবও দেয়। সেই ঘটনার ভিত্তিতেই খড়গপুর টাউন থানায় দীপসোনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হিরণের অনুগামী তৃষা। আর সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার খড়গপুর উত্তরের বিজেপি মণ্ডল সভাপতি দীপসোনাকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজনৈতিক মহলের জল্পনা, খড়গপুরের রাজনীতিতে এখন বিজেপির দুটি গোষ্ঠী। আর সেই গোষ্ঠীদ্বন্দের খেসারত দিতে হচ্ছে দলের নীচুর তলার কর্মীদের। তৃষার অভিযোগের মূল কারণেই রয়েছে দিলীপ অনুগামী দীপসোনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00