Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনুব্রত কন্যার জামিন মামলার শুনানি শেষ, রায় ১ জুলাই

শুনানি শেষ হয়েছে আজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল (SUKANYA MONDAL)। সেই মামলার শুনানি হলো আজ। তবে রায়দান স্থগিত। রায় ঘোষণা করা হবে আগামী ১ জুলাই। 

শুক্রবার দিল্লি’র রাউস এভিন্যু আদালতে এই মামলার শুনানি হয়। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন কেষ্ট কন্যা। অন্যদিকে, জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল-ও। উল্লেখ্য, গত ২৪ মে দিল্লির আদালতে খারিজ হয়ে গিয়েছিল কেষ্ট’র জামিনের আবেদন। অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। আইনজীবী মুদিন জৈন আদালতে ওইদিন আদালতে বলেছিলেন, বারবার চাওয়া হলেও তিহাড় জেল কর্তৃপক্ষ তাঁর মক্কেলের মেডিক্যাল রিপোর্ট দেয়নি। বলা হয়েছিল, গত ৭ মার্চ মেডিক্যাল রিপোর্টের জন্য আবেদন করা হয়েছিল। ওই জামিন মামলার পরবর্তী শুনানি জুন মাসে।

প্রসঙ্গত, আগেই অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। তারপরে গত ২৪ মে অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। ফ্রিজ করা হয় কেষ্ট এবং সুকন্যার ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 

জানা গিয়েছিল, অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর ২৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও প্রয়াত কেষ্ট জায়া। তাঁর নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, গরু পাচার মামলায় তিহাড় জেলে রয়েছেন অনুব্রত, সুকন্যা এবং মনীশ। সূত্রের খবর, মোট ১১ কোটি ২৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00