Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লালন মৃত্যুতে সিআইডি’কে আরও দ্রুত তদন্তের নির্দেশ আদালতের

লালন শেখ রহস্যমৃত্যুর তদন্তে সিআইডিকে নেতৃত্ব দেবেন ডিআইজি সিআইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই (BAGTUI) কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, সিবিআই (CBI) হেফাজতে থাকাকালীন ঘুষ চেয়ে মারধর করে খুন করা হয়েছে লালনকে। আরও অভিযোগ, মারধর করা হয়েছে মৃতের স্ত্রীকেও। তবে সিবিআইয়ের দাবি, আত্মহত্যা করেছে লালন। এবার হাইকোর্টের (HC) নির্দেশ, আরও দ্রুত তদন্ত করতে হবে রাজ্য তদন্তকারী সংস্থাকে।

শুক্রবার ছিল, লালন মৃত্যু সংক্রান্ত একটি মামলার শুনানি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই বিচারপতির নির্দেশ, তদন্তে অগ্রগতি আনতে হবে। আরও নির্দেশ, মৃতের স্ত্রী রেশমা বিবি’র জবানবন্দি দ্রুত নিতে হবে। এই প্রসঙ্গে আদালতে সিআইডি (CID) জানায়, মৃতের স্ত্রীর মানসিক অবস্থা ভালো নেই, তাই এখনও জবানবন্দি নেওয়া হয়নি। উল্লেখ্য, এদিন লালন মৃত্যু নিয়ে আদালতে হলফনামা জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।  

আদালতে সিবিআইয়ের আবেদন ছিল, সিআইডি এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হোক। তবে সেই আবেদনে ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সিআইডি এফআইআরে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। শুধু নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত তদন্তের। বিচারপতির নির্দেশে রাজ্যের তদন্তকারী সংস্থাকে এই তদন্তে এবার থেকে নেতৃত্ব দেবেন ডিআইজি সিআইডি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00