Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাটিতে ফেলে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, ৪৫ মিনিটের মধ্যেই গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়া জেলায়(Bankura District) পুলিশি তৎপরতার নয়া উদাহরণ চোখে পড়ল আবারও। টিউশন থেকে বাড়ি ফিরছিল নবম শ্রেণীর এক ছাত্রী। বাড়ি ফেরার পথে কালী মন্দিরের সামনে থেকে এক যুবক তাঁকে অনুসরণ করা শুরু করে। অন্ধকার জায়গায় আসতেই সাইকেলে বসে থাকা ওই ছাত্রীকে পিছন থেকে জাপটে ধরে যুবক। তারপর চলন্ত সাইকেল থেকে রাস্তায় ফেলে তাঁর শ্লীলতাহানি করে যুবক, দাবি ওই ছাত্রীর(Harassments Victim)। তাঁকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের তরফে কতুলপুর থানায় অভিযোগ জানানোর মাত্র ৪৫ মিনিটের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘অনুরাগের ছোঁয়া’-য় নয়, জি বাংলায় কামব্যাক দিতিপ্রিয়ার, বিপরীতে নায়ক কে!

ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কতুলপুরে(Kotulpur Incident)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেবেলায় অন্যান্য দিনের মতোই সাইকেলে চড়ে বাকি বান্ধবীদের সঙ্গে নবম শ্রেণীর ওই ছাত্রী গ্রাম থেকে বেশ কিছুটা দূরে টিউশন পড়তে যায়। সন্ধ্যে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে টিউশন। কিন্তু গতকাল স্থানীয় এলাকায় কালী প্রতিমার বিসর্জন থাকায় সন্ধ্যে সাতটা নাগাদ টিউশন ছুটি দিয়ে দেন শিক্ষক। ছুটি হতেই এক বান্ধবীর সাইকেলে চড়ে নবম শ্রেণীর ওই ছাত্রী রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। এরপরই আচমকা রাস্তায় তাঁকে আক্রমণ করে ওই যুবক। এই ঘটনা দেখে ছাত্রীর সঙ্গে থাকা অন্যান্য বান্ধবীরা যুবকের দিকে তেড়ে গিয়ে কোনওক্রমে নির্যাতিতাকে উদ্ধার করে

আরও পড়ুনঃ গোলকিপার হিসেবে আর্জেন্টিনা দলে কামব্যাক মার্তিনেজের, বাদ পড়লেন দিবালা

ঘটনার পর আবারও বান্ধবীদের সঙ্গে শিক্ষকের কাছে ফিরে যান ওই নির্যাতিতা তরুণী। এরপর ওই শিক্ষকই পুরো বিষয়টি জানায় তরুণীর পরিবারকে। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় কতুলপুর থানায়। এর কিছুক্ষণের মধ্যেই এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ। এলাকাবাসীরা অভিযুক্ত যুবকের চরম শাস্তির দাবি জানিয়েছেন। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00