Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রায় ১৫ হাজার মানুষের কাছ থেকে ৩০ কোটি টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া ও স্বরূপনগর: ডেইলি ফান্ড কালেকশন স্কিমে ৩০ কোটি টাকা প্রতারিত । পুলিশের দ্বারস্থ প্রতারিতরা।ডেইলি ফান্ড স্কিমে হাবরার এজি কলোনি এলাকার বাসিন্দা গৌতম মন্ডল ও তার দুই ছেলে প্রায় ৭- ৮ বছর ধরে হাবড়া, অশোকনগর(Asoknagar) পার্শ্ববর্তী এলাকায় ডেইলি ফান্ড চালাতেন। হাজার হাজার টাকা মানুষ সঞ্চয় করতেন ।বছর শেষে সুদসহ ফেরত দিতেন ।হঠাৎ তিরিশে নভেম্বর থেকে বেপাত্তা বাবা ও দুই ছেলে। প্রায় ১৫ হাজার মানুষের ডেইলি ফান্ড চলতো তাদের কাছে। সর্বস্ব খুইয়ে পুলিশের দ্বারস্থ শতাধিক মানুষ।হাবড়া থানায়(Habra P.S.) লিখিত অভিযোগ দায়ের ।

প্রায় ১৫ হাজার মানুষের কাছ থেকে ৩০ কোটি টাকার মতো প্রতারণা করেছে এই মুহূর্তে অভিযুক্তরা পলাতক।
কষ্ট করে দাঁড়া মাসে মাসে টাকা সঞ্চয় করতো আর ফেরত পাবে না জেনে, তারা মানসিকভাবে ভেঙে যায়।
পুলিশের কাছে লিখিত অভিযোগ হয়েছে। ঘটনার তদন্তে হাবরা থানা।তবে প্রশ্ন উঠছে এই বাংলায় সারদা, রোজভ্যালি, অ্যালকেমিস্ট এর মতো ঘটনার পরেও ব্যাংকের ওপর আস্থা না রেখে কিভাবে সাধারণ মানুষের ওপর আস্থা রাখছে সাধারণ মানুষ। এদিকে,প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল সহ একাধিক দুর্নীতির অভিযোগে ছাত্র-ছাত্রী অভিভাবকদের প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ স্কুল চত্বরে।ক্লাস বন্ধ করে শিক্ষকের দুর্নীতির অভিযোগ তুলে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদা বিক্ষোভে নামলেন।উত্তর ২৪ পরগনার বসির কাছে মহাকবার স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর পূর্ব পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ঘটনা। দাবি যে প্রধান শিক্ষক সঞ্জীব পালিত মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারের নির্ধারিত খাবার সিডিউল মেনে দেন না পাশাপাশি উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও বিভিন্ন সময় স্কুলে খাতের টাকা নয় ছয় করেছেন।

এই নিয়ে দীর্ঘদিন ধরে ১,১০,২০২৪ সালে স্কুল পরিদর্শককে জানানো হয়েছে লিখিতভাবে। কিন্তু তাতে কোন সূরাহ হয়নি। জানিয়ে কোন লাভ হয়নি বাধ্য হয়ে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ২৪৯ জন ছাত্রছাত্রী মঙ্গলবার ক্লাস বয়কট করে বিক্ষোভে নেমেছি এবং প্রধান শিক্ষককে অবিলম্বে বহিষ্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না করবেন ততদিন পর্যন্ত আমরাই আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাব। প্রধান শিক্ষক সঞ্জীব পালিত বলেন, যে অভিযোগগুলো আনা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন । কিছু ব্যক্তি চক্রান্ত করে এই ঘটনা ঘটাচ্ছে ।অভিযোগ তদন্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কি করে বলবো? স্কুলের দুর্নীতি হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00