Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুটখা বিক্রি রখতে অভিযানে জেলা স্বাস্থ্য দফতর

গুটখা বিক্রি বন্ধ করতে অভিযানে নামল দক্ষিন দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলায় এবার গুটখা বিক্রি বন্ধ করতে অভিযানে নামল দক্ষিন দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। রাজ্য সরকার গোটা রাজ্যজুড়ে এক বছরের জন্য গুটখা নিষিদ্ধ করেছে। পূর্ব ঘোষণা সত্ত্বেও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশকে অমান্য করে চলছে অবাধে গুটখা বিক্রি।

এবার গুটখা নিষিদ্ধ করার জন্য অভিযানে নামল দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দফতর জেলা প্রশাসন ও পুলিশ। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ অভিযানে নেমে বালুরঘাট ট্যাংক মোর, পতিরাম, পাগলিগঞ্জ, বালুরঘাট বাস স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় থেকে প্রায় ৬০০ প্যাকেট গুটখা আটক করেছে।

এদিন জেলা স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে, গুটখা নিষিদ্ধ সম্পর্কে মানুষকে সচেতন করা হবে। পাশাপাশি আর কিছুদিনের মধ্যেই এই অভিযানে সামিল হবেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা পৌর প্রশাসক শেখর দাস গুপ্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00