Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশ দিবসের দিন খুশির খবর দিল তমলুক ও গোপালনগর থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক ও উত্তর ২৪ পরগনা:পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা এলাকায় গত এক মাসের মধ্যে চুরি হয়েছিল বেশ কয়েকটি বাইক যার মধ্যে অভিযোগ পড়েছিল একটি, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে তমলুক থানার পুলিশ। তদন্ত নেমে অভিযোগ হওয়া গাড়ি সহ আরো ছয়টি গাড়ি কাকটিয়া থেকে উদ্ধার করে তমলুক থানার(Tamluk P.S.) পুলিশ। এরপর অভিযোগ না হওয়া ওই ছটি গাড়ির মালিককে জেলা ট্রাফিক পুলিশের মাধ্যমে ডেকে পাঠানো হয় তমলুক থানায়। পুলিশ দিবসের দিন সমস্ত কাগজপত্র দেখে নেয়ার পর মোট সাতটি বাইক তুলে দেওয়া হয় ওই বাইক মালিকদের হাতে।

বাইক গুলি তুলে দেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ । এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক থানার আইসি শান্তনু মন্ডল। চুরি যাওয়া বাইক হাতে পাওয়ার পর খুশি বাইক মালিকেরা। তমলুক থানার পুলিশের এমন সাফল্যে খুশি তমলুক থানার এলাকার মানুষ জনেরা। অন্যদিকে মোবাইল ফোন , একটি বাইক ও চুরি যাওয়া টাকা ফেরত দেওয়া সহ পুলিশের নতুন ব্যারাক ও থানায় সজল ধারা প্রকল্পের উদ্বোধন করলেন বনগাঁর পুলিশ সুপার । পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত, এখন থেকে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম দিন ” পুলিশ দিবস “(Police Day) পালন করবে রাজ্য সরকার।

সেই উপলক্ষে গোপালনগর থানার(Gopalnagar P.S.) পক্ষ থেকে চুরি ও হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন , চুরি যাওয়া একটি মোটর সাইকেল এবং চুরি যাওয়া টাকা তাদের মালিকের হাতে তুলে দিলো পুলিশ । পাশাপাশি এদিন গোপালনগর থানায় সজল ধারা প্রকল্প সহ পুলিশ ব্যারাক উদ্বোধন করলেন বনগাঁর পুলিশ সুপার জয়িতা বসু । উপস্থিত ছিলেন বনগাঁর অতিরিক্ত পুলিশ সুপার(Add. S.P.) সজল কান্তি দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । হারিয়ে যাওয়া জিনিস পত্র পেয়ে খুশি সমস্ত প্রাপকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00