Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

“ওকে ছাড়া আমি বাঁচব না“, প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসার ঘটনা নতুন নয়। সম্প্রতি এই ঘটনার আবার পুনরাবৃত্তি হয়েছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি গ্রামে। প্রেমিকার অভিযোগ, দীর্ঘদিন প্রেম করে, রাত কাটিয়েও বিয়ে করতে রাজি হয়নি যুবক। উলটে বিয়ের জন্য ৭ লক্ষ টাকা পণ চাওয়া হয়েছে।

মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি গ্রামের এক যুবকের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় এক যুবতীর। পূর্ব বর্ধমান জেলার মাধবদীঘি থানা এলাকার বাসীন্দা ওই যুবতী। তারপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরী হয়। দিঘাতে বেড়াতেও গিয়েছিলেন দুজনে একসাথে, সেখানে রাতে একসঙ্গেও ছিলেন। যুবতীর অভিযোগ, এর পর বিয়ের কথা বলতেই ৭ লক্ষ টাকা দাবি করেন ওয়াজিদ। কিন্তু ওই যুবতীর পরিবার অত্যন্ত গরিব, তাদের এতো টাকা দেওয়ার সামর্থ্য নেই। এই কথা শোনার পর ওয়াজিদ সমস্ত রকমভাবে যোগাযোগ বন্ধ করে দেয় ওই যুবতির সাথে। কিন্তু প্রেমিকার একটিই দাবি, সে ওই যুবককে ছাড়া বাঁচবে না, তার সঙ্গেই সারাজীবন কাটাতে চায়। এরপর ধর্নায় বসে প্রেমিকা।

জানা গিয়েছে, ওই যুবতিকে ধর্নায় বসে থাকতে দেখে ওয়াজিদের পরিবারের লোকজন বাড়ি বন্ধ করে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা যুবকের বাড়ির সামনে ভিড় জমান। খবর দেওয়া হয় বড়ঞা থানার পুলিশকে। ওয়াজিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বড়ঞা থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00