Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের সব পুরসভায় Building Plan অনুমোদনে থাকবে পুরপ্রধানের নেতৃত্বাধীন কমিটি

রাজ্যের সব পুরসভা এলাকায় এবার থেকে Building Plan অনুমোদনের জন্য থাকবে পুরপ্রধানের নেতৃত্বাধীন কমিটি। রাজ্যের নয়া বিলে এই ব্যবস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সব পুরসভায় এলাকায় Building Plan অনুমোদনের কাজ সহজ করার পথ নিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এতদিন রাজ্যের সব পুরসভা এলাকায় নতুন বাড়ির নকশা অনুমোদন করত Board of Councilors। এবার সেই ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন ঘটানো হচ্ছে। এবার থেকে সেই কাজ করবে পুরপ্রধানের নেতৃত্বাধীন বিশেষ কমিটি। কমিটির মাথায় থাকবেন পুরপ্রধান। এছাড়াও সেই কমিটিতে থাকবেন উপ-পুরপ্রধান, Board of Councilors মনোনীত একজন কাউন্সিলার, পুরসভার একজন Finance Officer এবং ওই পুরসভারই একজন ইঞ্জিনিয়ার। এর জন্য আইনে বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে।  

নবান্নের আধিকারিকদের দাবি, কলকাতা পুরনিগমের ক্ষেত্রে Building Plan অনুমোদনের জন্য আলাদা কমিটি থাকলেও রাজ্যের পুরসভাগুলির ক্ষেত্রে তা ছিল না। এতদিন সেই সব পুরসভায় এই Building Plan অনুমোদন করতো Board of Councilors। কিন্তু ঘটনা হচ্ছে এই Board of Councilors’র মিটিং কতদিন অন্তর হবে, তার কোনও নিয়ম নেই। সবটাই নির্ভর করে চেয়ারম্যানের ওপর। চেয়্যারম্যানরা ব্যস্ত হয়ে পড়লে সেই মিটিং পিছিয়ে যায়। ফলে অনেক সময়েই Building Plan অনুমোদনের কাজ আটকে যায়। কোনও কারণে পুরসভাতে বোর্ড গঠন সম্ভব না হলে Board of Councilors’র অস্তিত্বও থাকে না। তখন Building Plan অনুমোদনের প্রক্রিয়াটাই থমকে যায়। এই সমস্যা মেটাতে Bengal Municipal Act সংশোধন করে Building Plan অনুমোদনের ক্ষমতা কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে শহরতলি এলাকায় বাড়ির নকশা অনুমোদন করাতে কাঠখড় পোড়াতে হবে না।  

এছাড়াও আরও একটি বিষয় থাকছে কমিটির হাতে Building Plan অনুমোদনের ক্ষমতা তুলে দেওয়ার পিছনে। আর তা হল দুর্নীতির ঘটনা ঠেকানো। দেখা যাচ্ছে, প্রতিটি পুরসভাতেই Board of Councilors’র সিংহভাগ সদস্যই শাসকদলের মনোনীত। তাই অনেক সময়ে তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। আলাদা কমিটি তৈরি হলে কেউ দোষারোপ করতে পারবে না। সংশোধিত আইন অনুযায়ী, পুরসভার কাছ থেকে কেউ Building Plan’র অনুমোদন পেলে ৩ বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে। সেই মেয়াদ শেষ হওয়ার পর আরও ২ বছরের জন্য তা Renew করানো যাবে। তার জন্য কত টাকা Fee লাগবে, সেটা Chairman in Council সিদ্ধান্ত নেবে। Building Committee যে সময়সীমা বেঁধে দেবে, তার মধ্যেই বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে। বাড়ি তৈরির কাজ শুরু হওয়া থেকে Certificate of Occupancy ইস্যু করা পর্যন্ত আবেদনকারীকে এক সেট Building Plan’র কপি, Building Permit, Premises Number, LBS অথবা Architect’র নাম এবং বাড়ির মালিকের নাম টাঙিয়ে রাখতে হবে সাইটে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00