Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'মিথ্যাবাদী' হিসাবে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্বীকার করলেন তিনিও একটুআধটু মিথ্যা বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহুয়া মৈত্রের হয়ে বৃহস্পতিবার নদিয়ায় জেলার তেহট্টে সভা করতে এসে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রীতিমত কটাক্ষ হেনে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। ঘটনাচক্রে আগামিকালই নদিয়ায়(Nadia) সভা করতে আসছেন মোদি। ঠিক তার আগে এদিন মমতা প্রশ্ন তুললেন, ‘কাল আবার মিথ্যা বলতে আসছেন মহুয়ার এখানে। কী বলতে আসবেন আপনি? ১০০ দিনের টাকা তো দেননি। পাকা বাড়ির টাকা দেননি, রাস্তার টাকা দেননি। রেশন(Ration) বিনামূল্যে দেননি। রোজ মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। সাধারণ মানুষ মিথ্যা বললে লজ্জা পান। কান ধরতে হয় তাঁদের। আমি ধরেই নিলাম আপনাদের লজ্জা শরম বোধটা নেই। তাই রোজ মিথ্যা বলে বেড়াচ্ছেন। কিন্তু মনে রাখবেন এই মিথ্যার জবাব একদিন আপনাদেরই দিতে হবে। নিজের লোককে তো নির্বাচন কমিশনে(ECI) বসিয়ে দিয়েছেন। এবার কী আপনার দল মানুষকে জ্বালাবে, আর আপনি ডাণ্ডা চালাবেন!’

এদিন মমতা জানিয়ে দিয়েছেন তিনি এবার থেকে আর প্রধানমন্ত্রীর নাম মুখেও আনবেন না। পরিবর্তে বলবেন ‘উনি’। আর সেই ‘উনি’ শুনে বুঝে নিতে হবে সবাইকে যে মমতা মোদির কথা বলছেন। এই প্রসঙ্গে মমতা বলেছেন, ‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না! উনি বলছি মানে বুঝবেন উনি! বড্ড মিথ্যে কথা বলেন! ছোটবেলায় শুনেছিলাম, মিথ্যে কথা বললে দাঁত ভেঙে যায়। তা না হয় আমি একটি আধটু মিথ্যে বলি বলে আমার কয়েকটা দাঁত পড়ে গেছে, কিন্তু যাঁরা বেশি মিথ্যে কথা বলে, তাঁদের তো পুরো মাড়িটাই খসে পড়ে যাওয়া উচিত! এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম। মধু-বিধুরাও বাংলায় এসে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে! ক্ষমতায় এলে আবার গ্যাসের দাম বাড়বে। এতে ওনার কিছু আসে যায় না। কারণ উনি গরিবের মুখ চেনেন না। যে লোকটা রোজ বিজ্ঞাপন দিয়ে বলছে সব করে দিয়েছি, সব করে দিয়েছি, সব তিনি করে দিয়েছেন, তাহলে আমরা কি লবডঙ্কা? উনি তো রোজ নিজের বিজ্ঞাপন দিচ্ছেন। শুধু নিজের প্রচার করে বেড়াচ্ছেন। যে দিকে তাকাই, ওঁর ছবি দেখা যায়। চারদিকে ঝুটা গ্যারান্টি দিয়ে বেড়াচ্ছেন।’ 

এর পাশাপাশি মমতা এদিন রেশন দেওয়ার প্রসঙ্গও তুলেছেন। বলেছেন, ‘সারা বছর সবাইকে বিনামূল্যে রেশন দিতে কত খরচ হয় জানেন? ১৫ হাজার টাকা করে। এর মধ্যে ৬ হাজার টাকা কেন্দ্রের দেওয়ার কথা আর ৯ হাজার টাকা আমাদের দেওয়ার কথা। কিন্তু এই দুই বছরে ১২ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী আপনাদের সরকার দেয়নি। তাহলে আমরা কত দিলাম? আমাদের ভাগের ১৮ হাজার কোটি টাকার সঙ্গে আপনাদের ভাগের ১২ হাজার টাকাও আমরাই দিয়েছি। এবার আপনারা বলুন তো মা-বোনেরা, ৩০ হাজার কোটি টাকা যদি আমরা দিই তাহলে বলুন তো কারা রেশনটা দিচ্ছে? বাংলা ওদের কাছে দুয়োরানি।ভ তাই কিছু দেয় না। প্রধানমন্ত্রীর ধমকানি শুনে ভয় পাবেন না, গরীবের ঘরে রেশনের চাল আমরা পৌঁছে দিই, বিজেপি নয়‌।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00