Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়ার ৪ যুবক তলিয়ে গেল উদয়নারায়ণপুরের দামোদরে

দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল হাওড়া শহরের শানপুর এলাকার চার যুবক। সকলেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আনন্দ বদলে গেল বিষাদে। সারারাত পুজোর আনন্দে মেতে ওঠার পর দুপুরে দামোদরে(Damodar) স্নান করতে গিয়ে তলিয়ে গেল হাওড়া(Howrah) শহরের শানপুর(Shanpur) এলাকার চার যুবক। সকলেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার উদয়নারায়ণপুর(Udaynarayanpur) এলাকার নয়াচক(Nayachak) গ্রামে। বৃহস্পতিবার রাতে ওই গ্রামে ছিল কালিপুজো। সেই উপলক্ষ্যেই হাওড়া শহরের শানপুর থেকে ১১জন যুবক ওই গ্রামে যায়। ওই যুবকদের মধ্যে ২জনের বাড়ি ওই গ্রামে। শুক্রবার দুপুরে ওই ১১জন যুবক গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদর নদে স্নান করতে নামে। কিন্তু জলের টানে তলিয়ে যায় তারা। স্থানীয় কয়েকজন বাসিন্দা তা দেখে দ্রুত জলে ঝাঁপিয়ে পড়ে কোনওরকমে ৭জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি ৪জন তলিয়ে যায়।

ঘটনার পরে পরেই নিখোঁজ যুবকদের খোঁজে তল্লাশিতে নামেন স্থানীয় মৎস্যজীবীরা। জাল ফেলে শুরু হয় তল্লাশি। কিন্তু তাঁদের কোনও খোঁজই মেলেনি। এর পরেই খবর যায় থানায়। সেখান থেকে খবর যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে। সেই বাহিনী এসে পৌঁছায় বিকালের দিকে। তারপর শুরু হয় তল্লাশি। যদিও বিকাল পর্যন্ত নিখোঁজ ওই ৪ যুবকের কোনও সন্ধানই মেলেনি বিকাল পর্যন্ত। নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে ডুবুরিও। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তদারকি করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে চারজন এখনও নিখোঁজ, তাদের নাম সুমন সাঁপুই, শুভজিৎ মণ্ডল, তন্ময় দাস, স্বর্ণেন্দু পাত্র। সকলেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁরা সকলেই হাওড়া শহরের দাসনগর থানার শানপুর এলাকার বাসিন্দা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00