Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেতাজি অন্তর্ধান রহস্য উদ্ধারে নতুন কমিটির দাবি, মোদিকে চিঠি ফরওয়ার্ড ব্লকের

ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, এই বিষয়ে আগেও একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল তবে রাজনৈতিক কারণের জন্য তার প্রত্যুত্তর আসেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি (Netaji) অন্তর্ধান রহস্যের সমাধানের দাবি আবারও জানাতে চলেছে ফরওয়ার্ড ব্লক (Forward Bloc)। দাবি, রহস্যের কিনারা করতে নতুন কমিটি গঠন করা হক। উচ্চ পর্যায়ের কমিটি গঠনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠাবে ফরওয়ার্ড ব্লক। নেতাজির তৈরি দলের পক্ষ থেকে বলা হয়েছে, সত্য উদ্ঘাটন করা সরকারের দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ব পালনই হবে দেশপ্রেমের পরিচয়। উল্লেখ্য, এর আগে রহস্য উন্মোচনে গঠিত হয়েছিল শাহনওয়াজ ও  খোসলা কমিশন। তাতে সাফল্য না এলে গঠিত হয় মুখার্জি কমিশন। তবে মনোজ মুখার্জির কমিশনের রিপোর্টকে মান্যতা দেয়নি সংসদ।

ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, এই বিষয়ে আগেও একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল তবে রাজনৈতিক কারণের জন্য তার প্রত্যুত্তর আসেনি। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, দেশ ও দেশপ্রেমের স্বার্থে কেন্দ্রকে নেতাজি রহস্য উন্মোচনে সততা দেখাতেই হবে। আবার নতুন করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হক।

উল্লেখ্য, নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রেনকোজির মন্দির থেকে চিতাভস্ম এনে অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য। অন্যদিকে চিতাভস্মের ডিএনএ টেস্টের দাবি জানিয়েছেন নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষ। প্রসঙ্গত, বসু পরিবারের অন্যতম সদস্য জয়ন্তী রক্ষিতও মানতে রাজি নন, তাইহোকু বিমান বন্দরে নেতাজির প্রয়াণ হয়েছে বলে। বারবার উঠেছে গোপন ফাইল (File) প্রকাশ্যে আনার দাবি। নেতাজি সম্পর্কিত নথি প্রকাশ করেছে রাজ্য (State)। নেতাজি সম্পর্কিত কিছু ফাইল প্রকাশ্যে এনেছে কেন্দ্রও (Central)। তবুও হয়নি অন্তর্ধান রহস্যের কিনারা। ফরোয়ার্ড ব্লকের দাবি, রহস্যের কিনারা করতে ফের নতুন করে গঠিত হক উচ্চ পর্যায়ের কমিটি। সেই কমিটি হক সম্পূর্ণ নিরপেক্ষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00