Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাবারের মান ও দাম পরীক্ষায় দোকানে হানা ফুড সেফটি দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: সামনে কালীপূজা ও দেওয়ালী। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ভীড় জমে মানুষের। পুজো দেখার পাশাপাশি খাওয়া দাওয়াও করে থাকেন আগত মানুষজন। তাদের স্বাস্থ্যকর খাবার ও সঠিক দামে জিনিসপত্র বিক্রি যাতে করা হয় তার জন্য পুজোর আগেই খাদ্য দপ্তরের পক্ষ থেকে তমলুক(Tamluk) শহরের বিভিন্ন খাবার বিক্রির দোকানে দোকানে মঙ্গলবার হানা দেন ফুড সেফটি ডিপার্টমেন্টের(Food Safety Department) আধিকারীকরা।

মঙ্গলবার তমলুক শহরে খাদ্য সুরক্ষা দফতর ও ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে তমলুক শহরের খাবারের দোকানে দোকানে হানা দেন ফুড সেফটি ডিপার্টমেন্টে আধিকারিকরা।জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক মিনু কুন্ডু জানান, কালিপুজো ও দিওয়ালীর সময় খাবারের দোকানগুলিতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশ ও দামের থেকে বেশি দামে জিনিসপত্র বিক্রির অভিযোগ জমা পড়ে।

সেই অভিযোগ খতিয়ে দেখতে এদিন তমলুক শহরের বিভিন্ন খাবারের দোকানে গিয়ে খাবার পরীক্ষা করা যেমন হয় তেমনি খাবারের জিনিসের দাম বেশি নেওয়া হচ্ছে কি না খতিয়ে দেখা হয়। সেই সাথে কয়েকটি দোকানের কাগজপত্র নিয়ে দফতরে দেখা করার কথাও জানানো হয়েছে। আগামী কয়েকদিন ধরে এই ভাবে অভিযান লাগাতার চলবে জেলার বিভিন্ন প্রান্তে বলে জানা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00