Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ন্যায্য মূল্যের সার দেওয়ার দাবিতে কৃষকদের পথ অবরোধ

ন্যায্য মূল্যে সার সরবরাহের দাবিতে ময়নাগুড়িতে পথ অবরোধ করল কৃষকেরা। ধূপগুড়ির পর এবার ময়নাগুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: ন্যায্য মূল্যে সার সরবরাহের দাবিতে ময়নাগুড়িতে পথ অবরোধ করল কৃষকেরা। ধূপগুড়ির পর এবার ময়নাগুড়ি। সারের কালোবাজারি বন্ধ ও ন্যায্য মূল্যে সার সরবরাহের দাবিতে ময়নাগুড়ির হেলাপাকরিতে পথ অবরোধ করল কৃষক ঐক্য মঞ্চের সদস্যরা। এলাকায় যানজট। পরিস্থিতি সামাল দিতে এলাকায় এল ময়নাগুড়ি থানার পুলিশ।

আন্দোলনরত কৃষকদের অভিযোগ সারের কালোবাজারির জন্য এমআরপি-র থেকে সারের দাম অনেক বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। এক শ্রেণির পুঁজিপতি গোডাউনে সার মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে সারের দাম বাড়াচ্ছেন। এব্যাপারের প্রশাসনের হস্তক্ষেপ সহ নায্য মূল্যে সারের দাবিতে হেলাপাকরির কৃষকরা ঐক্য বদ্ধ হয়েছে। সেই কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ মিটিং মিছিল করা হচ্ছে। বৃহস্পতিবার আন্দোলনের রূপরেখা আরও কঠোর করতে পথ অবরোধ করেন কৃষকরা। কৃষকদের দাবি প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00