Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেদিনীপুরে পুলিশ হেফাজতে ভুয়ো পুলিশ

নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কোটি টাকা তোলাবাজির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। শনিবার ওই যুবককে মেদিনীপুর আদালতে তোলে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কোটি টাকা তোলাবাজির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। শনিবার ওই যুবককে মেদিনীপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বাপ্পা বেজ। সে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকার বাসিন্দা। গত তিন বছর ধরে পুলিশের ওসি-র গাড়ির চালক ছিল অভিযুক্ত যুবক। পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল পিংলা-সহ বেশ কয়েকটি থানা ওসির গাড়ির চালক হিসেবে কাজ করেছে সে। আর সেই সুযোগে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চলত তোলাবাজি। তোলাবাজি করে কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়েছে সে। মূলত ডিউটির পরে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি করত ওই যুবক। সূত্রের খবর, বাপ্পা বেজ প্রথমে পিংলা থানায় ও পরে গুড়গুড়িপাল থানার পুলিশের ওসি গাড়ির চালক ছিল। গত তিন বছর ধরে সে পুলিশের চালকের কাজ করছে। বেসরকারি ভাবে ভাড়ায় নেওয়া গাড়ি চালাতো সে। সেখান থেকেই শুরু হয় তার তোলাবাজি। অভিযোগ, থানার ওসির গাড়ি চালানোর পর বাকি সময়ে কখনও পুলিশের গাড়ি নিয়ে কখনও বা অন্যান্য গাড়ি নিয়ে নিজেকে পুলি পরিচয় দিয়ে বিভিন্ন রাস্তায় গাড়ি আটকে টাকা তুলত ওই যুবকপুলিশের দাবি, পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানা এলাকার বিভিন্ন বালি খাদান ও গোয়ালতোড়-সহ বিস্তীর্ণ এলাকায় গত তিন বছর ধরে মোটা টাকা তুলেছে বাপ্পা বেজ। যে টাকার পরিমাণ ২ কোটি টাকারও বেশি বলে পুলিসের দাবি। ওই যুবকের কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে কোনও তথ্য ছিল না। পুলিশকে কার্যত অন্ধকারে রেখে সে এই কর্মকাণ্ড চালাত। ওই যুবকের কীর্তি নিয়ে বেশকিছু লরির চালক পুলিশের কাছে অভিযোগ জানান। ওড়িশাতে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত বাপ্পা বেজ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার ওড়িশা থেকে তাকে গ্রেফতার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত বাপ্পা বেজ নিজেকে পুলিশ হিসাবে পরিচয় দিয়ে রেখেছে বলে দেখা যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00