Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওঠেনি নলেন গুড়-কনকচূড়, অথচ বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল ‘জয়নগরের মোয়া’

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের দাপট শুরু হতে না হতেই রাস্তাঘাটে কিংবা বাসে-ট্রেনে দেদার বিক্রি হতে শুরু করেছে বিখ্যাত জয়নগরের মোয়া(Joynogorer Moya)। অন্তত তেমনটাই দাবি করছেন বিক্রেতারা। মনোরম আবহাওয়ায় এই মিষ্টান্নের স্বাদ পেতে সাধারণ মানুষও কিনে ফেলছেন বাক্স-বাক্স মোয়া। কিন্তু জয়নগরের প্রকৃত মোয়া ব্যবসায়ীদের বক্তব্য, জয়নগরের মোয়ার নামে বাজারে নকল মোয়া(Fake Moya) বিক্রি করা হচ্ছে। শুধুমাত্র গুড়ের এসেন্স দিয়ে চিনির রসে ডুবিয়ে এই মোয়াগুলি প্রস্তুত করা হচ্ছে, যা খেলে পেটের গণ্ডগোল অবধারিত।

আরও পড়ুনঃ ১২ ডিগ্রির ঘরে পুরুলিয়া, ঠাণ্ডায় কাবু কলকাতাবাসী, সপ্তাহান্তে কি আরও নামবে পারদ?

বাংলার বুকে শীত সবেমাত্র তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। ঠিকঠাক শীত পড়তে এখনও ঢের দেরি। গুড় তৈরি করতে এখনও মাঠে নামেননি শিউলিরা। এমনকি কনকচূড় খই উঠতেও কম করে পনেরো দিন বাকি। তারপরই জয়নগরে তৈরি হবে মোয়া। অথচ ট্রেনে-বাসে, বাজারে-দোকানে জয়নগরের মোয়ার নামে দেদার বিক্রি হচ্ছে ভেজাল মোয়া। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই মোয়াগুলির দামও অস্বাভাবিক কম। ৫০, ৬০ কিংবা ৭০ টাকা খরচ করলেই পাওয়া যাচ্ছে গোটা প্যাকেট।

মোয়া ব্যবসায়ীদের বক্তব্য, ‘ভালো মানের একটি মোয়ার দাম কম করে ২০ টাকা। এখন যে মোয়া বিক্রি হচ্ছে তা জয়নগরের তো নয়ই। এমনকি এটিকে মোয়াও বলা যায় না।’ কম দামী মোয়ার রমরমা বাড়ায় চিন্তা বাড়ছে জয়নগরের ব্যবসায়ীদের। তাঁদের আর্জি, নকল মোয়ার বিক্রি আটকাতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। না হলে সমূহ বিপদের মুখে পড়তে হবে তাঁদের।

আরও পড়ুনঃ এক বছরে বেড়েছে ১৬ শতাংশ, কলকাতায় ফ্ল্যাটের গড় দাম ১.২৩ কোটি

মিষ্টি সুগন্ধ ও মন মাতানো স্বাদের কারণে গোটা বিশ্বে জয়নগরের মোয়ার বিশেষ পরিচিতি রয়েছে। ইতিমধ্যেই জিআই স্বীকৃতি অর্জন করেছে জয়নগরের মোয়া। তবে বহড়ু ও জয়নগরের মোয়া ব্যবসায়ীদের অভিযোগ, এখন সর্বত্র দোকান খুলে নকল জয়নগরের মোয়া বিক্রি করা হচ্ছে। গুড় প্রস্তুতকারী শিউলিদের বক্তব্য, এখন গাছ মুড়নো হচ্ছে। আরও দিন পনেরো বাদে রস পাওয়া যাবে। তারপর তৈরি হবে গুড়। অন্যদিকে কনকচূড় ধান উঠতেও দিন ১৫ বাকি। ফলে ‘নকল জয়নগরের মোয়া হইতে সাবধান’ বলছেন মোয়া ব্যবসায়ীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00