Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় বঙ্গকন্যা পিয়ালির

ছোটবেলা থেকেই তাঁর পাহাড়ের প্রতি অদম্য টান। আর সেই টানকে সম্বল করে আর্থিক অনটনকে সঙ্গী করে দু বার এভারেস্ট জয় করলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও শিরোনামে উঠে এল বঙ্গকন্যার সাফল্য। কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করে অসাধ্য সাধন করলেন বঙ্গতনয়া পিয়ালি বসাক। হুগলির বাসিন্দা পিয়ালি এই নিয়ে দ্বিতীয়বার এভারেস্ট জয় করলেন। তাঁর এমন সাফল্যে খুশি পিয়ালির পরিবার।

হুগলি জেলার চন্দননগরের কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালি৷ ছোটবেলা থেকেই তাঁর পাহাড়ের প্রতি অদম্য টান। আর সেই টানকে সম্বল করে দু বার এভারেস্ট জয় করলেন তিনি। চলতি মে মাসেই এভারেস্টের বেস ক্যাম্প থেকে ক্যাম্প ১-এর উদ্দেশে রওনা দেন পিয়ালি। এরপর রবিবার সকালে সেই চরম মুহূর্তে পৌঁছন পিয়ালি। এদিন ভারতীয় সময় অনুযায়ী সকাল আটটায় হয় স্বপ্নপূরণ। কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করলেন বঙ্গতনয়া পিয়ালি।এভারেস্ট জয় করে আপাতত ক্যাম্পে ফিরছেন তিনি। সেখানে বিশ্রাম নিয়ে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আবার লোৎসে জয়ের উদ্দেশে অভিযানের কথা রয়েছে তাঁর। চন্দনগরের কন্যার এই অসাধ্য সাধনের পর তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন সবাই। পিয়ালির সাফল্যে অভিভূত বিশিষ্ট পর্বতারোহীরাও। পর্বতারোহী বসন্ত সিংহ রায় এদিন বলেন, “আমি ভাবতেই পারছি না এটা সম্ভব। একজন ভারতীয় মহিলা পর্বতারোহী যা করেছেন, তা অসাধ্য সাধন ছাড়া কিছুই নয়।”  তিনি পিয়ালির আরও সাফল্য কামন করেছেন।

গণিত নিয়ে পড়াশনা করেছেন পিয়ালি। স্নাতক হওয়ার পর চেনা ছকে আর পা মেলাননি। ব্যতিক্রম কিছু হতে চাওয়ার স্বপ্ন তো তাঁর ছোট থেকে। পর্বতের প্রতি তাঁর প্রেম টেনে নিয়ে গিয়েছে এই সাফল্যের দিকে। ‘হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট’-এ কয়েকবছর আগেই নাম লেখান পিয়ালি৷ এরপর ২০১৮ সালে বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু জয় করেন তিনি। তৈরি হয় ইতিহাস৷ পেশায় স্কুলশিক্ষিকা পিয়ালি এর পর ধৌলাগিরি জয় করেন। কৃত্রিম অক্সিজেন ছাড়া প্রথম কোনও ভারতীয় পর্বতারোহী ধৌলাগিরি জয় করেন। তারপর এবার কৃত্রিম অক্সিজেন ছাড়াই জয় করলেন এভারেস্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00