Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ষা গেলেও আসছে নিম্নচাপ, রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

সোমবারই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। যার অর্থ এ মরসুমের মতো বর্ষা বিদায় নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বাংলার। আবারও বঙ্গোপসাগরে ঘনিভূত হচ্ছে নিন্মচাপ। ফলে ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। যার জেরে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়াতে। কারণ এই সমস্ত জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চলতি বছরে ভরপুর বর্ষায় কার্যত বিপর্যস্ত হয়েছে রাজ্য। এখনও রাজ্যের অনেক জেলাতেই জমে আছে জল। এদিকে সোমবারই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। যার অর্থ এ মরসুমের মতো বর্ষা বিদায় নিয়েছে। ১৯৭৫ সালের পর এটিই সপ্তমবার, যখন বর্ষাকাল এত দেরীতে বিদায় নিল। কিন্তু বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ত্রুকুটি থেকে মুক্তি মিলছে না বিশেষ করে দক্ষিণবঙ্গের।

এদিকে গত কয়েকদিন ধরেই কমছে রাতের তাপমাত্রা। এদিনও অন্যথা হবে না। মঙ্গলবার শহর কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৩১ থেকে ৩৪ ডিগ্রি। রাতের দিকে তাপমাত্রা কমে দাঁড়াতে পারে ২৪ ডিগ্রির কাছাকাছি। শনিবার থেকে রাতের তাপমাত্রা আরও কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেক্ষেত্রে ২০ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। আর ওই সময় থেকেই উত্তর-পশ্চিমে হাওয়ার দাপট বেড়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00