Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসানসোলে উপনির্বাচনের মুখে দুই পুলিশ অফিসারকে বদলির নির্দেশ

 আসানসোল লোকসভা কেন্দ্রে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে উপনির্বাচন। তার আগেই আসানসোল দক্ষিণ থানার আইসি এবং জামুরিয়া থানার ওসিকে বদলির নির্দেশ

Share:

নিজস্ব প্রতিবেদক:  আসানসোল লোকসভা কেন্দ্রে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে উপনির্বাচন। তার আগেই ওই কেন্দ্রের দুই থানার পুলিশ অফিসারকে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুক্রবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে জরুরি ভিত্তিতে একটি চিঠি পাঠিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে ওই নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় আসানসোল দক্ষিণ থানার আইসি এবং জামুরিয়া থানার ওসিকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে উপরোক্ত ওই পদগুলির জন্য তিন জন অফিসারের একটি প্যানেল পাঠানো হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ওই নির্দেশিকায় আসানসোল (দক্ষিণ) থানার আইসি অভিজিৎ চট্টোপাধ্যায় এবং জামুড়িয়া থানার ওসি সঞ্জীব দে-কে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে সুষ্ঠু ভাবে ভোট করার দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল বিজেপি। সুষ্ঠু ভাবে ভোট করতে কমিশনকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিল বিরধী দল। এরপর শুক্রবার কমিশনের এই নির্দেশ।

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিন্‌হা। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। আগামী ১২ তারিখে উপনির্বাচনকে মাথায় রেখে জোর প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের তারকা প্রার্থী  শত্রুঘ্ন সিন্‌হা নিজের জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী বলে জানিয়েছিলেন। অন্যদিকে ওই একইদিনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়।  সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম। রাজ্যের প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর  বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। ১৬ এপ্রিল বালিগঞ্জ ও আসানসোল, দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ করবে কমিশন।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00